সারাদেশ

রাজবাড়ীতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি: 

“মানবতার সেবায় ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ীতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে দিবসটি উপলক্ষে রেড ক্রিসেন্ট ভবনের সামনে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক মোঃ আব্দুস সালাম মিয়া।

জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, আঞ্জুমান আরা বেগম, মেহেদী হাসান রনি, মোঃ হাবিব শেখ, কাজী আরাফাত হোসেন জিসানসহ ইউনিটের স্বেচ্ছাসেবকরা।

এসময় বক্তারা বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ, সংকট ও মানবিক বিপর্যয়ের সময় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

২৩ জুন প্রধানমন্ত্রী বেইজিং যাচ্ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২৩ জুন শুরু হচ্ছে প্রধানমন্ত্র...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্...

সোনারগাঁয়ে কবরস্থান ও চলাচলের রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় আঞ্চলিক কবর...

পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: সংসদে পানিসম্পদমন্ত্রী

আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন সম্পর্কিত চুক্তি এবং সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ...

প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বিদেশ সফরে তারেক রহমান

মালয়েশিয়ার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্র...

ঢাকায় ভারতীয় হাইকমিশনের যোগ দিবস উদযাপন

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস (IDY) ২০২৬ উদযাপন করেছে।...

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে

উজানের ঢল ও বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ-ন...

মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগ

বাগেরহাটের মহিষপুরা-খুলনা আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা