সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি স্কুলে ১৫ বছর বয়সী কিশোরীর গুলিতে দুজন নিহত ও ছয় জন আহত হয়েছেন।

গুলিতে নিহত হয়েছেন বন্দুকধারী কিশোরীও। পুলিশের ধারণা, নিজের ছোড়া গুলিতে নিহত হয়েছেন ওই কিশোরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন মতে, সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উইসকনসিন অঙ্গরাজ্যের রাজধানী ম্যাডিসনে অবস্থিত অ্যাবানডেন্ট লাইফ খ্রিস্টান স্কুলে এই বন্দুক হামলা হয়। পুলিশ জানিয়েছে, ক্লাস চলাকালীন হামলার ঘটনা ঘটে। গুলি চালানো কিশোরী নিজেও ক্লাসে উপস্থিত ছিলেন। বন্দুক হামলায় একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত ছয় জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি পুলিশ।

ম্যাডিসনের পুলিশ প্রধান শন বার্নস বলেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। শুধু ম্যাডিসন না, সমগ্র জাতির জন্য একটি কষ্টের দিন। আমাদের এই সমাজ নিয়ে আরো কাজ করতে হবে।

ম্যাডিসন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত চলমান রয়েছে। নতুন কোনো তথ্য পেলেই তা প্রকাশ করা হবে।

এই বন্দুক হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ থেকে দেওয়া এক বিবৃতিতে একে মর্মান্তিক ও অচিন্তনীয় বলে মন্তব্য করেছেন তিনি।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৮৩টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৭টি কলেজ ক্যাম্পাসে ও ৫৬টি স্কুল ক্যাম্পাসে। এসব হামলায় মোট ৩৮ জন নিহত ও অন্তত ১১৫ জন আহত হয়েছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা