সংগৃহীত
আন্তর্জাতিক

নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন পাইলট ফাহিম

আমারবাঙলা ডেস্ক

মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে প্লেন উড়িয়ে আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন বাংলাদেশের স্টুডেন্ট পাইলট ফাহিম চৌধুরী। আকাশে গোটা ম্যাপটি তৈরি করতে ফাহিমের দুই ঘণ্টা ৩৮ মিনিট উড্ডয়ন করতে হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের ওই বিমানবন্দর থেকে মাঝ আকাশে বাংলাদেশের মানচিত্রের রুটম্যাপ তৈরি করতে স্থানীয় সময় রাত ১১টা ১৬ মিনিটে উড্ডয়ন করেন তিনি। আর রাত ১টা ৫৪ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।

মুহূর্তে ম্যাপটি ছড়িয়ে পড়লে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশিদের প্রশংসা পান ফাহিম। সেসনা-১৭২ ব্র‍্যান্ডের এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটটি পরিচালনা করেন ফাহিম। এ কাজে তাকে সহযোগিতা করেছেন তার বন্ধু আসাদ আবদুল্লাহ। যিনি পুরো সময় তার পাশে ছিলেন।

ফাহিম বাংলাদেশের গ্যালাক্সি ফ্লাইং একাডেমি থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করেছেন। বর্তমানে কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণরত আছেন।

ফাহিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে একটি বিশেষ কাজ করার চিন্তা থেকেই এ ম্যাপটি তৈরি করেছি। ফ্লাইট রাডার ব্যবহার করে মানুষ অনেক ধরনের অদ্ভুত ও সৃজনশীল জিনিস আঁকে, যা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। যেহেতু আমাদের দেশের ইতিহাস অনেক সংগ্রামী, তাই এ ম্যাপটি তৈরি করতে গিয়ে আমি চেষ্টা করেছি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে। ফ্লাইট রাডারের মাধ্যমে বিমানগুলোর রুট দিয়ে এমন একটি ম্যাপ তৈরি করা এক ধরনের নতুন অভিজ্ঞতা, যা দেশের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হয়ে থাকবে।

আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকা ফাহিম বলেন, এ ম্যাপ তৈরি করতে গিয়ে আমি অনেক আবেগ অনুভব করেছি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের কথা মনে পড়লে, আমাদের মুক্তিযুদ্ধের যে ত্যাগ ও সংগ্রাম, তা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। এ ম্যাপের মাধ্যমে আমি আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছি। তারা যে আত্মত্যাগ করেছেন, তা দেশের প্রতি আমার ভালোবাসাকে আরো গভীর করে তোলে। স্বাধীনতা অর্জনের পেছনে যে পরিমাণ কষ্ট, ত্যাগ আর সংগ্রাম ছিল, তা ভেবে আমি সত্যিই গর্বিত।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

নওগাঁয় কাঁচা মরিচের কেজি ২৫০ টাকা

নওগাঁয় দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে প্রায় ১৫০ টাকা পর...

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

আগস্টে ছুটির ডাবল সুযোগ সরকারি কর্মীদের

চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা চার দিন করে ছুটি ভোগের সুযোগ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা