সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। স্থানীয় সময় বুধবার এই ভূমিকম্পটি হয়। তবে এটির প্রভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানায়, ওরেগন অঙ্গরাজ্যে থেকে ২৭৯ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্টলাইনে ভূমিকম্পটি সংঘটিত হয়। যেটির মাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ০।

ওরেগন অঙ্গরাজ্যের অসংখ্য মানুষ এই ভূমিকম্প টের পেয়েছেন। বিশেষ করে ব্যান্ডন শহরের বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন।

ওয়াশিংটন রাজ্য জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প নিয়ে একটি পোস্ট করেছে। তারা জানায়, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ৬ মাত্রার একটি ভূমিকম্প হওয়া অবশ্যই ভয়ের বিষয়। কিন্তু বুধবারের ভূমিকম্পটি হয়েছে ব্লাঙ্কো ফ্রাকচার জোনে। যেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

ক্যাসকাডিয়া সাবডাকশন জোন ৯৬৫ কিলোমিটার বিস্তৃত একটি ফল্ট। যা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত অবস্থিত। গত ৩০০ বছর ধরে সেখানে অব্যাহতভাবে টেকটোনিক চাপ তৈরি হচ্ছে। ভূমিকম্পবিদদের শঙ্কা এটি যে কোনো সময় ফেটে যেতে পারে। যার প্রভাবে বিশাল ভূমিকম্প এবং সুনামি হবে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা