আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আইডাহো অঙ্গরাজ্যের এক পাহাড়ি এলাকায় আগুন নেভানোর কাজে যাওয়া ফায়ার সার্ভিস কর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছেন এক বন্দুকধারী।

বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই ফায়ার সার্ভিস কর্মী নিহত এবং আরো একজন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানান। খবর আল জাজিরার।

কুটেনাই কাউন্টি শেরিফ অফিস গত রবিবার জানায়, ক্যানফিল্ড মাউন্টেনে এক বিশেষ অভিযানে সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পাশে একটি আগ্নেয়াস্ত্রও পাওয়া গেছে।

শেরিফ অফিসের বিবৃতিতে বলা হয়, ক্যানফিল্ড মাউন্টেনে এখনো আগুন জ্বলছে। আশেপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হচ্ছে, প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এর আগে শেরিফ বব নরিস জানান, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্নাইপার হামলার শিকার হন।

তিনি সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানান। ক্যানফিল্ড মাউন্টেনের আশপাশের এলাকাটি সিয়াটল থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে এবং এটি সাধারণত পর্যটকদের জন্য একটি জনপ্রিয় এলাকা।

শেরিফ আরো বলেন, হামলাকারী উচ্চ ক্ষমতাসম্পন্ন স্পোর্টস রাইফেল ব্যবহার করে গুলি চালান। শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী জানত না হামলাকারী কতজন। ঘন ঝোপঝাড়ের মধ্যে হামলাকারী নিজেকে ভালোভাবে লুকিয়ে রেখেছিলেন।

আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল একে ভয়াবহ ও সরাসরি হামলা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমাদের সাহসী ফায়ার সার্ভিস কর্মীদের ওপর এমন নির্মম হামলা মেনে নেওয়া যায় না। আমরা সবাই যেন তাদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করি।

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র রাখার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। দেশটিতে বন্দুক সহিংসতা একটি সাধারণ ঘটনা। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তত ১৭ হাজার ৯২৭ জন নিহত হন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা