সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (১৮ নভেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের এক শীর্ষ কূটনীতিক ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রর দেওয়া যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। তবে সরকার ও হিজবুল্লাহ প্রস্তাবটি গ্রহণ করেছে। প্রস্তাবটি চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধ থামাতে একটি যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তা-বিষয়ক বিশেষ দূত আমোস জে. হোচস্টেইন শিগগির বৈরুতে যাবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

লেবাননের সংসদের স্পিকার নবীহ বেরির সহকারী আলী হাসান খলিল বলেন, লেবানন সোমবার মার্কিন রাষ্ট্রদূতের কাছে তাদের লিখিত প্রতিক্রিয়া হস্তান্তর করেছে।

ইরান সমর্থিত একটি শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তাদের দীর্ঘদিনের মিত্র বেরিকে যুদ্ধবিরতি আলোচনার দায়িত্ব দিয়েছে।

খলিল জানান, 'এখন এই উদ্যোগের সাফল্য ইসরায়েলের ওপর নির্ভর করছে। ইসরায়েল সমাধান না চাইলে এটি ১০০টি সমস্যা তৈরি করতে পারে।’

লেবাননের সর্বশেষ কূটনৈতিক মূল্যায়ন নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সোমবার লেবাননের সংসদ স্পিকার নবীহ বেরি বলেন, কূটনৈতিক ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবেশ দেখা যাচ্ছে, তবে সময়ের আগেই আশাবাদী হয়ে উঠতে সতর্ক করেছেন তিনি। শ্রমমন্ত্রী মুস্তাফা বাইরামের সঙ্গে এক বৈঠকের পর এ কথা জানান বেরি।

যুদ্ধবিরতির এসব আলোচনার মধ্যেই সোমবার বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত পাঁচ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। আগের দিন রবিবার থেকে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার মধ্য-বৈরুতের নিকটবর্তী জুক্বাক আল-ব্লাত এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এরপর থেকে ওই এলাকা থেকে দুজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

এক সপ্তাহ ধরে লেবাননে হামলা জোরদার করতে দেখা গেছে ইসরায়েলকে। পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহও। সোমবার সন্ধ্যায় হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেল আবিবের স্পর্শকাতর সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকেও এ হামলার কথা স্বীকার করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবানন থেকে তেল আবিব লক্ষ্য করে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। বাধাপ্রাপ্ত হয়ে ক্ষেপণাস্ত্রগুলো একটি প্রধান সড়কে গিয়ে পড়ে ও বিস্ফোরিত হয়েছে। এতে ছয় ব্যাক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে ৫৪ বছর বয়সী একজন নারীও রয়েছেন। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা