সংগৃহিত
প্রবাস

যুক্তরাজ্যে বাংলাদেশি নাট্যনির্মাতা নিহত

প্রবাস ডেস্ক: বাংলাদেশি নাট্যনির্মাতা জি এম ফুরুখ লন্ডনে বেপরোয়া এক গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন। স্থানীয় সময় শনিবার (১৭ মার্চ) রাত ১২টার দিকে ইলফোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লন্ডন প্রবাসী জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

লন্ডন পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় গুরুতর আহত হন ফুরুখ। এরপর পুলিশের কয়েকজন সদস্য তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার ৪ ঘণ্টা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (বাংলাদেশ সময়) জি এম ফুরুখের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে স্বাধীন খসরু লিখেছেন, প্রতিনিয়ত যত না জন্ম সংবাদ পাই তার থেকে অনেক বেশি পাই মৃত্যু সংবাদ! প্রিয় ছোট ভাই নাট্য ও চলচ্চিত্র নির্মাতা জি এম ফুরুখ সড়ক দুর্ঘটনায় আহত হলে রয়েল লন্ডন হাসপাতালে নেওয়া হয়। প্রায় চার ঘণ্টা অস্ত্রোপচার করার পরও বাঁচানো যায়নি।

প্রসঙ্গত, প্রবাসী ফুরুখের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার। দীর্ঘদিন ধরেই তিনি লন্ডনে বসবাস করছিলেন। সেখানে বেশ কিছু স্থানীয় নাটকও নির্মাণ করেছেন। তবে তার নির্মাণে সিলেটি আঞ্চলিক ভাষার কয়েকটি নাটক ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যও ছিলেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা