সংগৃহিত
প্রবাস

বাংলাদেশী ৫ যুবকের মরদেহ ইতালিতে

এস আর শফিক স্বপন, মাদারীপুর: পরিবারের মুখে হাসি ফুটাতে অবৈধভাবে সমুদ্রপথে পাড়ি দেয়া মাদারীপুরের ৫ যুবকের নিধর দেহ পরে আছে ইতালিতে। সহায় সম্বল বিক্রি করে ইতালি পাঠানো সন্তানের মৃত্যুর সংবাদে দিশেহারা পরিবারগুলো।

সন্তানের লাশ দেখার আকুতি স্বজনদের। ইতালি যাবে, অর্থ উপার্জন করবে, পরিবারকে একটি স্বচ্ছল জীবন দিবে এই স্বপ্নে বিভোর মাদারীপুরের অনেক যুবক। ইতালি যাওয়ার জন্য পাগল হয়ে যায় তারা।

এই সুযোগ নেয় স্থানীয় দালাল চক্র। বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে জীবনের ঝুঁকি আছে জেনেও অবৈধভাবে লিবিয়া দিয়ে সমুদ্রপথে তাদের ইতালি পাঠানোর ব্যবস্থা করে।

এই ফাঁদে পা দিয়ে গত ১৪ ফেব্রুয়ারি মাদারীপুর রাজৈর উপজেলার ৫ যুবক তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌদুর্ঘটনায় প্রাণ হারায়। এক দিকে সন্তান হারানোর বেদনা, অন্যদিকে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব পরিবারগুলো যেন বাকরুদ্ধ। মা ও বোনের আকুতি বলে দেয়, কি হারিয়েছে তারা।

নিহতরা হলেন- রাজৈর উপজেলার সেনদিয়া গ্রামের সুনিল বৈরাগীর ছেলে সজল বৈরাগী, একই উপজেলার কদমবাড়ি গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস, উপজেলার সরমঙ্গল গ্রামের ইউসুফ আলীর ছেলে মামুন শেখ, কোদালিয়া বাজিদপুর গ্রামের মিজানুর কাজীর ছেলে সজীব কাজী ও কেশরদিয়া গ্রামের কায়সার।

নিহত মামুন শেখের মা ও বোন বলেন, দালালদের প্রতারণার কারণে তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে আমাদের সন্তার ও ভাই নিহত হয়েছে। ছোট বোটে অতিরিক্ত লোক নেয়ায় ইঞ্জিন রুমে যাদের রেখেছে তারাই মারা গেছে দাবি করছেন মামুনের ভাই।

এদিকে ছেলের মৃত্যুর খবরে নিহত সজল বৈরাগীর নিঃস্ব বাবা যেন বাকরুদ্ধ। অবৈধ পথে বিদেশে না পাঠানোর অনুরোধ নিহতের স্বজনদের। সেই সাথে যারা অবৈধভাবে বিদেশে লোক পাঠায়, তাদের শাস্তি দাবি করেন তারা।

এ বিষয়ে রাজৈর থানা অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান হাওলাদারের মোবাইল ফোনে কল করা হলে তিনি কল রিসিভ করেননি। মাদারীপুর প্রশাসন দ্রুত দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এমনটাই আশা করছে এলাকাবাসী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সং...

নওগাঁয় কাঁচা মরিচের কেজি ২৫০ টাকা

নওগাঁয় দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে প্রায় ১৫০ টাকা পর...

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

আগস্টে ছুটির ডাবল সুযোগ সরকারি কর্মীদের

চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা চার দিন করে ছুটি ভোগের সুযোগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা