ছবি: সংগৃহীত
সারাদেশ

যশোরে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

যশোর প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলায় আশরাফুল ইসলাম (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে চায়ের দোকানে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা আরেকজন আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে রাজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম একই উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের আজাহার আলীর ছেলে। আশরাফুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। একইসঙ্গে তিনি সীমান্ত পরিবহন নামের একটি বাসের কাউন্টারের স্টাফ হিসেবে কাজ করতেন।

আহত তারেক গাজী (৩০) একই গ্রামের আবদুল বারিক গাজীর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে আশরাফুল ইসলাম রাজগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে বসে তারেক গাজীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত সেখানে আসে। মোটরসাইকেল থেকে নেমে তারা দোকানে ঢুকে আশরাফুলের ওপর হামলা চালান। ধারালো ছুরির কয়েকটি আঘাত তার বুকে লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তাকে রক্ষার চেষ্টা করতে গিয়ে আহত হন তারেক গাজী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন বলেন, পূর্ব শত্রুতার কারণে আশরাফুলকে খুন করা হয়ে থাকতে পারে। এর আগেও কয়েকবার তার ওপর হামলার চেষ্টা হয়েছিল।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বুকে ছুরিকাঘাতের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান। শাহীন তারেক নামে একজন রক্ষা করতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তাকে যশোর জেনারেল হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা