সারাদেশ
মুন্সীগঞ্জ

ময়লার ভাগাড়ে বোতল খুঁজতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত কিশোর

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জে ময়লার ভাগাড়ে পরিত্যক্ত বোতল খুঁজতে গিয়ে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে সজিব নামে এক কিশোর গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত কিশোর নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার বাসিন্দা।

রোববার দুপুরে মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ময়লার ভাগাড়ে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাবা রাজু শেখ ও আরেক ভাইকে নিয়ে ময়লার ভাগাড়ে পরিত্যক্ত বোতল খুঁজতে গেলে হঠাৎ বোমা সদৃশ ওই বস্তুর বিস্ফোরণ ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, রোববার দুপুরে এ দুর্ঘটনায় আহত মো. সজিবের দুই হাতের কবজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে তার শরীরের বিভিন্ন অংশ।

আহত কিশোরকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে তলপেট, পা ও দুই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে আহত কিশোরের।

ঘটনাটি সত্যতা শিকার করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজিব দে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা