ছবি: মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
সারাদেশ

মোরেলগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনাসভা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি মোরেলগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পুরাতন মাঠে সমাবেশে পরিণত হয়। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে র‌্যালিটি এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

র‌্যালির নেতৃত্ব দেন মোরেলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব বি. এম. রেজাউল করিম সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের সভাপতি–সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন সামাদ,মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান দুঃসময়ে দেশের তরুণদের সংগঠিত করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব বি. এম. রেজাউল করিম সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদল, পৌর যুবদল এবং অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও সংগঠনের প্রতি নেতাকর্মীদের দৃঢ় ঐক্য ও উদ্দীপনা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা