ছবি: আমার বাঙলা
সারাদেশ

মোরেলগঞ্জে নাবালিকাকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা! ইটের আঘাতে রক্তাক্ত ,বাবা–মা আহত।

এস. এম. সাইফুল ইসলাম কবির, মোরেলগঞ্জ


বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক নাবালিকা কন্যাকে শ্বাসরোধ ও ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। বর্বর এই হামলায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুটিকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার বাবা ও মা।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মোরেলগঞ্জ উপজেলার চিকটিন ১ নং এলাকায় ঘটনাটি ঘটে। আহত শিশুটি আয়শা আক্তার, সে স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রী।

ভুক্তভোগী শিশুর বাবা মো. বাবুল শিকদার (৪৬) অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা ও জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তাদের পারিবারিক শত্রুতা চলছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন প্রথমে একটি মোবাইল ফোন চুরি নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর পরিকল্পিতভাবে অভিযুক্তরা তার নাবালিকা কন্যাকে বাড়ির উঠান থেকে টেনে-হিঁচড়ে নিজেদের উঠানে নিয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, সেখানে শিশুটির কণ্ঠনালি চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং ইট ও কঠিন বস্তু দিয়ে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। এতে শিশুটি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। শিশুটির আর্তচিৎকার শুনে বাবা-মা ছুটে গেলে অভিযুক্তরা তাদের ওপরও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাবুল শিকদারের ডান পায়ে গুরুতর জখম হয় এবং তার স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়া ও কালশিটে আঘাত লাগে।

স্থানীয় লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যদের সহায়তায় দ্রুত মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপোশ-মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন,“লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। নাবালিকা শিশুর ওপর এমন বর্বর হামলার দৃষ্টান্তমূলক বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

আইনি প্রক্রিয়ায় হাসিনাকে ফেরানোর উদ্যোগ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে...

চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ধসের শঙ্কা

চট্টগ্রামসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহ...

সেপ্টেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, পারমাণবিক ব...

বাড়ি থেকে টিকটিকি তাড়ানোর প্রাকৃতিক উপায়

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়াচ্ছে—এমন দৃশ্য অনেকের কাছেই অস্ব...

মৃত্যুর এক মাস পর নিজের আইডিতেই অভিনেত্রীর খবর

মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। গত ১৫ জুলাই তার মৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা