সারাদেশ

চকরিয়ায় ৫০ লাখ টাকার মূল্যের বনভূমি উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের চকরিয়ায় বন বিভাগের অভিযানে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে। এ সময় জবরদখল করে নির্মিত একটি পাকা বাড়ির স্থাপনা উচ্ছেদ করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার ফাঁসিয়াখালী দরগা গেটের পেছনে এ অভিযান পরিচালনা করেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, একটি দখলবাজ চক্র দীর্ঘদিন ধরে ফাঁসিয়াখালী এলাকার দরগা গেটের পেছনের সংরক্ষিত বনভূমি দখল করে পাকা ঘর নির্মাণের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে সদ্য নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বনভূমি উদ্ধার করা সম্ভব হয়।

অভিযানে ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা মো. খসরুল আমীনসহ ফাঁসিয়াখালী ও ডুলাহাজারা বনবিটের বনকর্মী এবং স্থানীয় ভিলেজাররা উপস্থিত ছিলেন।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

বাড়ি থেকে টিকটিকি তাড়ানোর প্রাকৃতিক উপায়

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়াচ্ছে—এমন দৃশ্য অনেকের কাছেই অস্ব...

মৃত্যুর এক মাস পর নিজের আইডিতেই অভিনেত্রীর খবর

মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। গত ১৫ জুলাই তার মৃত...

নুসরাতের সুরে আজও মুগ্ধ শ্রোতারা

সময় বদলায়, বদলে যায় সংগীতের ধারা ও শ্রোতাদের রুচিও। তবে কিছু শিল্পীর কণ্ঠ ও স...

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে স্ত্রীর আপত্তি জানালেন যশ

আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’...

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা