সংগৃহীত
আন্তর্জাতিক

মেলিন্ডা ফ্রেন্সের সঙ্গে বিবাহবিচ্ছেদ ভুল ছিল: বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস বলেছেন, মেলিন্ডা ফ্রেন্সের সঙ্গে বিবাহবিচ্ছেদ ছিল তার জীবনের ভুল। তবে ৬৯ বছর বয়সী এই ধনকুবের এখনো উৎফুল্ল আছেন।

সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, এটি ছিল এমন একটি ভুল যেটির জন্য আমি বড় অনুতপ্ত। মাইক্রোসফটের এই নির্বাহী কর্মকর্তা বলেন, জীবনে তার অনেক ব্যর্থতা রয়েছে। তবে তার মধ্যে শীর্ষেই থাকছে মেলিন্ডার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানা।

বিল গেটস বলেন, বিচ্ছেদের পর অন্তত দুই বছর বিষয়টি আমার ও মেলিন্ডার জন্য অস্বস্তির ছিল।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা আশা করেছিলেন, বাবা বিল সিনিয়র ও মা মেরির মতো তার ও মেলিন্ডার দাম্পত্যজীবনও মধুর হবে। তার মা বাবা দীর্ঘ ৪৫ বছর একসঙ্গে ছিলেন।

মেলিন্ডা মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন প্রডাক্ট ম্যানেজার হিসেবে ১৯৮৭ সালে এবং ওই বছর তারা নিউইয়র্কে একটি বিজনেস ডিনারে মিলিত হয়েছিলেন। ১৯৯৪ সালে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিন সন্তান রয়েছে। জেনিফার (২৮), রোরি (২৫) ও ফিবি (২২)।

২০২১ সালে বিল ও মেলিন্ডা বিচ্ছেদের ঘোষণা দেন। এর এক বছর আগে থেকেই তারা আলাদা থাকছিলেন। বিচ্ছেদের ঘোষণার দিন তারা বলেন, জীবনের পরের ধাপে দম্পতি হিসেবে তারা একসঙ্গে থাকতে পারবেন না।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা