ছবি: সংগৃহীত
খেলা

মুস্তাফিজের সুখবরেও ‘ট্রিট’ নিয়ে সংশয়ে শান্ত

আমার বাঙলা ডেস্ক

আইপিএল নিলামে নতুন এক ইতিহাস গড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। এর মাধ্যমে আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দামে দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটারের তালিকায় শীর্ষে উঠে গেলেন মুস্তাফিজ।

এর আগে এই রেকর্ডটি ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দখলে। ২০০৯ সালে বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সই মাশরাফিকে দলে নিয়েছিল। সে সময় ৬ লাখ ডলারে কেনা হয় তাকে, যা বর্তমান বাজারদরে প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপি বা বাংলাদেশি টাকায় আনুমানিক ৭ কোটি ৩৩ লাখ টাকা।

মাশরাফির সেই রেকর্ড ছাড়িয়ে গিয়ে মুস্তাফিজ আইপিএলের নিলামে বাংলাদেশিদের মধ্যে নতুন মানদণ্ড স্থাপন করলেন। উল্লেখ্য, এর আগে আইপিএলে এই বাঁহাতি ‘কাটার মাস্টার’-এর সর্বোচ্চ মূল্য ছিল ২ কোটি ২০ লাখ রুপি।

বিজয় দিবস উপলক্ষে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত প্রীতি ম্যাচে অংশ নেন জাতীয় দলের ক্রিকেটাররা। মেহেদী হাসান মিরাজের ‘অদম্য’ দলের কাছে নাজমুল হোসেন শান্তর ‘অপরাজেয়’ দল হেরে যায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের সময়ই শান্ত জানতে পারেন মুস্তাফিজের 'আইপিএল সংক্রান্ত' খবরটি।

তিনি বলেন, “খবরটা শুনেছি। কত হয়েছে সেটা জানতাম না। এখন জানার পর সত্যিই খুব ভালো লাগছে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য আনন্দের খবর, আর আপনাদের উচিত যত ভালোভাবে সম্ভব বিষয়টা মানুষের সামনে তুলে ধরা।”
মুস্তাফিজের কাছে ‘ট্রিট’ পাওয়ার প্রসঙ্গে হাস্যরসের সুরে শান্ত বলেন, “চেষ্টা করব ট্রিট নেওয়ার। তবে দেবে কি না, সেটা নিয়ে একটু সন্দেহ আছে।”

এদিকে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও মুস্তাফিজের এই অর্জনকে বাংলাদেশের জন্য বড় পাওয়া হিসেবে দেখছেন। তার ভাষায়, “মুস্তাফিজের এমন দামে দল পাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য আশীর্বাদ। আমার মতে, এটা ওর প্রাপ্য। দেশের জন্য সে অনেক কিছু অর্জন করেছে।”

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরি

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সব...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা