বিনোদন

মুক্তির ৩য় দিনেই ‘পুষ্পা ২’ ৫০০ কোটির ঘরে

আমার বাঙলা ডেস্ক

মুক্তির আগেই আকাশ সমান হাইপ তুলেছিল ‘পুষ্পা ২’, মুক্তির পর সিনেমাহলে সুনামি উঠবে তা অনুমেয় ছিল। বক্স অফিসে দেখাও গেল সেই দৃশ্যই। একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে নতুন দিগন্ত উন্মোচনে ছুটছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমাটি। ইতোমধ্যে মুক্তির মাত্র ৩ দিনেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৫০০ কোটির বেশি!

৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে বহুল কাঙ্ক্ষিত ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাটি। চলছে মহাসমারোহে। মুক্তির পর সবচেয়ে দ্রুততম সময়ে আয়ের দিক থেকে ৫০০ কোটি (বিশ্বব্যাপী) রুপি অতিক্রম করেছে। মাত্র ৩ দিনে সিনেমাটি ৫০০ কোটি রুপির ঘরে ঢুকে গেছে এবং এটি ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড।

৪ ডিসেম্বর সিনেমার স্পেশাল শো রাখা হয়েছিলো। একদিনের শো বাবদই শুধুমাত্র ভারত থেকে ১০.৬৫ কোটি রুপি সংগৃহীত হয়েছিলো। আসলে ওইদিনই ‘পুষ্পা ২: দ্য রুল’ যে বক্স অফিস কাঁপাতে আসছে সেটার ইঙ্গিত দিয়েছিলো। শুধুমাত্র মুক্তির দিনই অর্থাৎ ৫ ডিসেম্বর সিনেমাটি আয় করেছে ১৬৫.৫ কোটি রুপি। মুক্তির প্রথমদিনেই এত টাকা আয় যা কোনও ভারতীয় সিনেমার ক্ষেত্রে সর্বকালের সবচেয়ে বেশি আয়করা সিনেমা হিসেবে রেকর্ড গড়লো।

পরেরদিন অবশ্য সিনেমাটির আয় কিছুটা কমেছিলো। দ্বিতীয় দিন অর্থাৎ ৬ ডিসেম্বর আয় করেছিলো ৯৩.৮ কোটি রুপি। তবে উল্লেখযোগ্যভাবে পরেরদিন আবার আয় বেড়েছে। তৃতীয়দিনে আয় করেছে ১১৫. ৫৮ কোটি রুপি। এতে শনিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত সিনেমাটির আয় ৩৭৯.২৮ কোটি রুপিতে গিয়ে ঠেকেছে। অন্যদিকে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার হিন্দি সংস্করণ তিনদিনে আয় করেছে ২০০ কোটি রুপির ওপরে।

চন্দন কাঠ চোরাচালানের গল্পকে উপজীব্য করে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে। পুষ্পা রাজের চরিত্রে আল্লু অর্জুন, শ্রীভল্লি চরিত্রে রাশমিকা এবং ভানওয়ার সিং শেখওয়াতের চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। এছাড়াও অভিনয় করছেন জগপতি বাবু, ধনঞ্জয়, রাও রমেশ, সুনীল, অনসূয়া ভরদ্বাজের মতো পাকা অভিনেতারা।

উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পেয়েছিলো ‘পুষ্পা: দ্য রাইজ’। তারই সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’। সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা