ছবি: প্রতিনিধি
সারাদেশ
অপরাধ মোকাবেলায় কঠোর হুঁশিয়ারী

মিরসরাইয়ে নতুন নারী ওসি ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের মিরসরাই থানায় নারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন ফরিদা ইয়াসমিন।

গত ৭ ডিসেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর কক্সবাজারের ঈদগাঁও থানায় প্রথম নারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছিন। এর আগে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে নিযুক্ত ছিলেন।

ফরিদা ইয়াসমিন এর আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে মালি ও কঙ্গোতে দুই দফা দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক এই অভিজ্ঞতা থেকে ফিরে তিনি ঈদগাঁও থানায় ওসি হিসেবে পদায়ন হন।

২০০৩ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন ফরিদা ইয়াসমিন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে সাফল্যের স্বীকৃতি স্বরূপ তিনি পরিদর্শক পদে উন্নীত হন। কক্সবাজার জেলার ৯টি থানায় পদায়ন হওয়া ওসিদের মধ্যে তিনি সবচেয়ে সিনিয়র কর্মকর্তা।

এক বিনিময় সভায় মিরসরাই থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, অস্ত্রধারী, মাদক কারবারী, মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের প্রতি আমার একটি মেসেজ, আমি যতদিন এই থানায় দায়িত্বে আছি ততদিন কোন অপরাধী অপরাধ করে পার পাবে না। জনগণের নিরাপত্তা বিঘ্ন হবে এমন কোন ঘটনা আমি ঘটতে দিবো না। অপরাধীদের বিরুদ্ধে সার্বক্ষণিক আমার অভিযান অব্যাহত থাকবে। অতএব অপরাধীদের সাবধান হয়ে যাওয়া দরকার।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিদ্যা নন, ‘কাহানি থ্রি’তে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা