ছবি: সংগৃহীত
বিনোদন

মা হতে চলেছেন সোনাম কাপুর

বিনোদন ডেস্ক

বলিউড এখন এক নতুন দ্বারপ্রান্তে অবস্থান করছে, বি-টাউনের ডিভারা একইসঙ্গে সামলাচ্ছেন মাতৃত্ব আর শোবিজ। কদিন আগেই জানা গেল, মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। এবার সুখবর দেওয়ার পালা আরেক জনপ্রিয় অভিনেত্রী সোনাম কাপুরের। দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ নিতে চলেছেন তিনি।

তারকা দম্পতি সোনম কাপুর এবং আনন্দ আহুজা তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। আনন্দের জোয়ার বইছে পুরো কাপুর এবং আহুজা পরিবারে। ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী ইতোমধ্যে তার গর্ভাবস্থার ফার্স্ট ট্রাইমিস্টার শেষ করে ফেলেছেন।

২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনিল কাপুর-কন্যা সোনম। এরপর ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়।

দুই বছর বয়সী বায়ুর জীবনে নতুন অতিথির আগমন নিঃসন্দেহে বাড়তি উচ্ছ্বাস নিয়ে এসেছে পরিবারে। যদিও সোনম বা আনন্দ কেউই আনুষ্ঠানিকভাবে তাদের দ্বিতীয় সন্তানের আগমনবার্তা ঘোষণা করেননি, তবে বলিউডের অন্দরমহল থেকে আসা এই গুঞ্জন এখন টক অব দ্য টাউন।

বর্তমানে মডেলিং ও ব্র্যান্ডিংয়ের কাজ করলেও তার হাতে রয়েছে নতুন ছবি ‘ব্যাটল ফর বিট্টোরা’-এর কাজ। দ্বিতীয়বার মা হওয়ার সঙ্গে সঙ্গে পেশাগত দায়িত্বও বেড়ে গেল এই অভিনেত্রীর। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আহুজা দম্পতি তাদের ভক্ত-অনুরাগীদের সঙ্গে এই বিশেষ আনন্দের খবর ভাগ করে নেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খোলা ও ব্যয় কমানোর উদোগ নি...

আবারও বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদ...

শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শ্রীলংকাকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ...

নারী সাফে খেলবে না পাকিস্তান

আগামী ২৫ মে থেকে ৭ জুন, ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। সাত...

দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে: রেলমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের রেল নেটওয়া...

২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে আরেক জাহাজ

২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে নতুন একটি জাহাজ।

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ শিশুর মৃত্যু

হামে বুধবার (৮ এপ্রিল) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আটটা পর্যন্...

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা হবে না: ইরান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই সীমিত বা বন্ধ করা হবে না বলে জানিয়েছেন...

আবারও বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদ...

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবারের অসন্তোষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা