ছবি: সংগৃহীত
বিনোদন

বাংলাদেশের পূজায় কলকাতার মতো আলাদা রূপ নেই: জয়া আহসান

বিনোদন ডেস্ক

জয়া আহসান, নামটির সঙ্গে জড়িয়ে আছে দুই বাংলার টান। জন্মভূমি বাংলাদেশ আর পেশাগত জীবন কলকাতার সঙ্গে তার মনের গভীর সম্পর্ক রয়েছে। তাই এ বছরের দুর্গাপূজা কাটাচ্ছেন কলকাতায়।

জয়া বলেন, ‘কলকাতার পূজা দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা, সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও হয়েছে।’

কলকাতার কয়েকটি দিন কাটিয়ে এবার তিনি দেশে ফিরেছেন। নবমীর সকালেই পৌঁছেছেন নিজের বাড়িতে, যেখানে বাংলাদেশের পূজা আয়োজনও যথেষ্ট উৎসবমুখর। বিশাল মণ্ডপ, সাজানো প্রতিমা আর দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে চারপাশ। জয়া জানিয়েছেন, ঢাকার পূজায় যোগ দেওয়ার জন্যই কলকাতা থেকে দেশে ফেরার তড়িঘড়ি।

দু’দেশের পূজার পার্থক্য নিয়ে জয়া বলেন, ‘হ্যাঁ, কিছুটা তো আলাদা। বাংলাদেশেও বড় আকারের পূজা হয়, খাওয়া-দাওয়ার আয়োজনও থাকে। তবে কলকাতার মতো আলাদা রূপ নেই।’

তবে ঢাকায় ফেরার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে জয়া জানালেন, এবারের কলকাতায় যাওয়া দীর্ঘ বিরতি হবে। মাত্র কয়েক দিনের মধ্যেই ফের কলকাতায় ফিরে যাবেন, অর্থাৎ বিজয়ার কোলাকুলি ও মিষ্টিমুখ এবার কলকাতাতেই।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা