সংগৃহীত
বিনোদন

মা হচ্ছেন ইলিয়ানা ডি’ক্রুজ

বিনোদন ডেস্ক

নতুন বছরের প্রথম দিন সুখবর দিলেন ভারতীয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তবে কি দ্বিতীয়বার মা হতে চলেছেন এ অভিনেত্রী। বুধবার (১ জানুয়ারি) সকাল সকাল এমন ইঙ্গিতই দিলেন তিনি।

২০২৪ সালের ১২টি মাস কেমন কেটেছে, তার সম্মিলিত ঝলক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিলেন ইলিয়ানা। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু নেটিজেনদের চোখ আটকেছে অক্টোবর মাসে।

জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ভেসে উঠেছে প্রথম সন্তান কোয়ার ছবি। মে মাসের জন্য পোষ্য মার্জারের ছবি ভাগ করে নিয়েছেন। এমনই নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’। সেখানেই অভিনেত্রীর আবেগঘন অভিব্যক্তি দেখে নেটিজেনদের অনুমান, আবারো মা হচ্ছেন ইলিয়ানা। তবে ইলিয়ানা নিজে জানাননি, তিনি অন্তঃসত্ত্বা কিনা।

একজন নেটিজেন লিখেছেন, আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন, মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।

আরেকজনের কথায়, আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন।

মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। ২০২৩-এর অগস্ট মাসে তাদের কোলে আসে পুত্রসন্তান কোয়া। ২০২৪-এ পুত্রের জন্মদিন পালনও করেন তারা। সেই উপলক্ষে একগুচ্ছ ছবিও ভাগ করে নেন অভিনেত্রী।

ইলিয়ানা যখন প্রথম মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন, অনেকেই চমকে উঠেছিলেন। তখন কেউই ইলিয়ানার স্বামী মাইকেল ডোনালের কথা জানতেন না। কিন্তু পরে নিজেই মাইকেলের কথা প্রকাশ্যে আনেন। ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ও ‘দো আউর দো পেয়ার’ ছবিতে। আগামীতে ছোট পর্দার এক সিরিজে দেখা যাবে তাকে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

জাপানে ভূমিকম্প: নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা