সংগৃহিত
আন্তর্জাতিক

মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টকে নিয়ে বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে আরও ৯ জন অরোহী ছিলেন এবং তারাও নিখোঁজ রয়েছেন।

সোমবার (১০ জুন) এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরার কার্যালয় থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মালাউইয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, সোমবার ৫১ বছর বয়সী ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি রাজধানী লিলংওয়ে ছেড়ে যায়। প্রায় ৪৫ মিনিট পরে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তরে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেনি। গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই বিমানটি হঠাৎ রাডারের বাইরে চলে গেলে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় বিমানটিতে ভাইস প্রেসিডেন্ট ছাড়া আরও ৯ জন আরোহী ছিলেন।

পরে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেন্টিনো ফিরি বিমানটি নিখোঁজ হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট লাজারাস চাকভেরাকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের নির্দেশে বিমানটি উদ্ধার অভিযান শুরু করা হয়।

সোমবার গভীর রাতে দেওয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা বলেন, ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমান নিখোঁজ হওয়ার ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিমানটির কোনো সন্ধান পাওয়া গেলে তা জানানো হবে।

এর আগে প্রেসিডেন্ট চাকভেরা তার বাহামাস সফরে যাওয়ার ফ্লাইট বাতিল করেন। সোমবার সন্ধ্যায় ওই সফরে তার রওনা হওয়ার কথা ছিল।

মালাউইয়ের তথ্যমন্ত্রী মোসেস কুনকুয়ু বিবিসিকে জানিয়েছেন, বিমানটি খুঁজে বের করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা