সংগৃহিত
আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে এক পার্টিতে বন্দুকধারীদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার ক্যালিফোর্নিয়ার কিং সিটির একটি আবাসিক ভবনে পার্টি চলাকালে গুলির এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে গোলাগুলির এই ঘটনা ঘটেছে। কিং সিটির একটি আবাসিক ভবনে পার্টি চলাকালীন অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এতে অন্তত তিনজন পুরুষ গুরুতর আহত হন। পরে তাদের ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

এ ছাড়া আহত এক নারীকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

ই-মেইলে দেওয়া এক বিবৃতিতে কিং সিটি পুলিশ বিভাগ বলেছে, পার্টিতে গুলিতে আহত অপর তিনজন পুরুষকে উদ্ধারের পর চিকিৎসার জন্য স্যালিনাসের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ বলছে, অজ্ঞাত তিন বন্দুকধারী ব্যক্তি একটি গাড়ি থেকে বের হয়েই পার্টিতে উপস্থিত লোকজনের উদ্দেশে এলোপাতাড়ি গুলি চালায়। কিং সিটির ওই আবাসিক ভবনের সামনে গুলির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: রয়টার্স।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা