ছবি: সংগৃহীত
বিনোদন

মারা গেছেন অস্কারজয়ী চিত্রনাট্যকার টম স্টপার্ড

আমার বাঙলা ডেস্ক

ব্রিটিশ নাট্যকার টম স্টপার্ড মারা গেছেন। গতকাল শনিবার ৮৮ বছর বয়সী এই নাট্যকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর এজেন্সি।

টম স্টপার্ড ১৯৯৮ সালের চলচ্চিত্র ‘শেক্‌সপিয়ার ইন লাভ’-এর চিত্রনাট্যের জন্য অস্কার জিতেছিলেন।

স্টপার্ড প্রথম খ্যাতি পান ‘রোজেনক্রান্টজ অ্যান্ড গিল্ডেনস্টার্ন অ্যার ডেড’ নাটকের মাধ্যমে, যা শেক্‌সপিয়ারের ‘হ্যামলেট’-এর আধারে লেখা। তাঁর লেখা নাটক ছিল কমেডির মিশ্রণ।

স্টপার্ডের এজেন্সি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে, ‘আমাদের প্রিয় বন্ধু টম স্টপার্ড ডরসেটের বাড়িতে মারা গেছেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি নিজের কাজের জন্য, বুদ্ধিমত্তা, উদারতা এবং ইংরেজি ভাষার প্রতি গভীর ভালোবাসার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।’

টম স্টপার্ডের মৃত্যুতে শোক জানিয়েছেন তারকারা। রক তারকা মিক জ্যাগার লিখেছেন, ‘টম স্টপার্ড আমার প্রিয় নাট্যকার ছিলেন। তিনি আমাদের এক অসাধারণ বুদ্ধিবৃত্তিক ও মজার রচনা উপহার দিয়ে গেছেন। তাঁকে আমরা সব সময় মিস করব।

৬দশকের বেশি সময় ধরে তিনি থিয়েটার, টেলিভিশন, রেডিও ও চলচ্চিত্রের জন্য লিখেছেন এবং বহু পুরস্কার জিতেছেন।
১৯৯৭ সালে সাহিত্য সেবায় তাকে নাইটডম প্রদান করা হয়। স্টপার্ড ৩বার বিয়ে করেছিলেন। তাঁর ৪সন্তানের একজন এড স্টপার্ডও অভিনেতা।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে পৃথক অভিযানে দুই মাদক সেবকের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী পৌরসভার হিন্দু পাড়া এলাকায় পৃথক দুই অভিযানে...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়ালো

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৫৫০ ছাড়িয়ে...

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত

ইরানের প্রতিশোধমূলক আক্রমণ আর ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনে বন্ধ আছে মধ্যপ্র...

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা...

রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান রাজনৈতিক চাপের কাছে নতি স্...

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকা...

বগুড়া নয়, কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ

আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি এলাকা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম...

ঈদযাত্রায় নির্দিষ্ট ভাড়া বাস্তবায়ন করতেই হবে: সেতুমন্ত্রী

ঈদযাত্রা সহজ ও আরামদায়ক করতে এবার সরকার কঠোর অবস্থানে থাকবে বলে...

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জনের...

যুদ্ধে না জড়াতে ইউরোপকে কড়া হুঁশিয়ারি ইরানের

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ না দিতে ইউরোপীয় দেশগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা