সংগৃহীত
টেকলাইফ

মহাকাশে আটকে পড়া সুনীতাদের উদ্ধারে যাচ্ছে মাস্কের স্পেসএক্সের ক্রিউ-১০

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘ নয় মাস পর মহাকাশে আটকে পড়া সুনীতা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে রওনা দিল মহাকাশযান।

ইলন মাস্কের স্পেসএক্সের ক্রিউ-১০ সুনীতা এবং ব্যারিকে মহাকাশ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব পেয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকালে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছে ক্রিউ-১০ মহাকাশযান।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন সুনীতা ও ব্যারি। এতে আরো চার মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে পাড়ি দিয়েছেন। তাদের মধ্যে নাসা ছাড়াও জাপান এবং রাশিয়ার প্রতিনিধি রয়েছেন।

তারা হলেন, নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।

এর আগে গেল বৃহস্পতিবার এই মহাকাশযান উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু সাময়িক সমস্যার কারণে তা পিছিয়ে যায়। পরে শনিবার মাস্কের ড্রাগন যান (স্পেসক্র্যাফ্ট) নিয়ে মহাকাশের উদ্দেশে রওনা দেয় ফ্যালকন ৯ রকেট। উৎক্ষেপণকালের ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেছে নাসা।

গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আটদিন পরেই তাদের পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তারা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তাতে সুনীতাদের প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হওয়ায় নাসার সিদ্ধান্তে সেটি খালি অবস্থাতেই পৃথিবীতে ফেরানো হয়। তখন মহাকাশে আটকে পড়েন সুনীতা, বুচ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

৬ আগস্ট থেকে খুলছে জুলাই জাদুঘর, লাগবে অনলাইন বুকিং

আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘ...

কোরিয়ার সঙ্গে সিইপিএ, ৯৭% পণ্যে শুল্ক সুবিধা

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বহুল প্রতীক্ষিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব...

ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

ডলারের দরপতন ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার প্রভাবে বিশ্ববাজারে...

টমাহক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাপানকে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ ক...

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত...

ববিতে বহিরাগত ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রশিবিরের একটি কর্ম...

‘শিক্ষাঙ্গনে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি চলতে পারে না’: মামুনুল হক

চব্বিশের গণ–অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শিক্ষাঙ্গনে সন্ত্রাসনির্ভর ছাত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা