সংগৃহীত
টেকলাইফ

পারমাণবিক চুল্লির রেকর্ড

আমার বাঙলা ডেস্ক

ফ্রান্সের বিজ্ঞানীরা কৃত্রিম সূর্য হিসেবে এক চুল্লির তাপামাত্রা তৈরির বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন। দেশটির ওয়েস্ট টোকামাক নামের একটি প্লাজমা তৈরির চুল্লিতে এক হাজার ৩৩৭ সেকেন্ড ধরে প্লাজমা ধরে রেখে রেকর্ড স্থাপন করেছে; যা চীনের আরেকটি টোকামাকের পূর্বের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। স্থিতিশীল পারমাণবিক ফিউশন তৈরির জন্য এই রেকর্ড নতুন এক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

কৃত্রিম সূর্য নামে পরিচিত টোকামাক যন্ত্র নক্ষত্রের মধ্যে ঘটে যাওয়া প্রক্রিয়ার প্রতিলিপি তৈরি করতে ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা মনে করেন, পৃথিবীতে স্থিতিশীল পারমাণবিক ফিউশন ব্যবহার করে একটি শক্তিশালী ও টেকসই শক্তির উৎস হিসেবে এসব চুল্লি ব্যবহারের সুযোগ আছে।

ফিউশন চুল্লিটি ফ্রান্সের বিকল্প শক্তি ও পারমাণবিক শক্তি কমিশন পরিচালনা করছে। এই চুল্লির পুরো নামে টাংস্টেন এনভায়রনমেন্ট ইন স্টেডি-স্টেট টোকামাক বা ওয়েস্ট। এই চুল্লিতে একটি ডোনাটের মতো কাঠামো থাকে, যার মধ্যে প্লাজমা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র দ্বারা আবদ্ধ থাকে। সেখানে ফিউশন প্রক্রিয়া দেখা যায়। এমন চুল্লির মাধ্যমে বৃহৎ আকারের শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে কয়েক দশক সময় লাগবে বলে আশা করা হচ্ছে।

নক্ষত্রের কেন্দ্রে যে চরম তাপমাত্রা ও চাপ দেখা যায়, তার প্রতিলিপি পৃথিবীতে তৈরি করা বেশ চ্যালেঞ্জের। পারমাণবিক ফিউশনের জন্য প্লাজমার দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা প্রয়োজন। সেই অনুরূপ আবহ তৈরির জন্য টোকামাক ব্যবহার করছেন বিজ্ঞানীরা।

গত মাসে চীনের ইস্ট নামের উন্নত সুপারকন্ডাক্টিং টোকামাক মেশিন এক হাজার ৬৬ সেকেন্ডের জন্য স্থিতিশীল প্লাজমা অবস্থা অর্জন করে রেকর্ড করেছিল। ২০২৩ সালে ৪০৩ সেকেন্ডের আরেকটি রেকর্ড ছিল।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা