নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

মনোহরদী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে অবস্থিত মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাইমিন আল জিহান। তিনি তার বক্তব্যে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাই হচ্ছে মূল শিক্ষা। শিক্ষার্থীদের সঠিক ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক স্তর থেকেই। পাঠ্য শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব জিয়াসমিন বেগম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মনোহরদী, নরসিংদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসান মোহাম্মদ জুনায়েদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মনোহরদী; জনাব মীর মো. মাজহারুল ইসলাম, ইউআরসি ইনস্ট্রাক্টর, মনোহরদী; জনাব আসাদুজ্জামান নূর, সভাপতি, মনোহরদী প্রেস ক্লাব; এবং জনাব হারুন অর রশিদ, সভাপতি, মনোহরদী সাংবাদিক ফোরাম।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শাহনাজ ঋতু, সহকারী শিক্ষক, মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সামগ্রিকভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলবাড়ীর হিমাগারে আলু রাখার জায়গা নেই, বিপাকে কৃষক

দিনাজপুরের দক্ষিণ-পূর্বাংশের পাঁচ উপজেলার একমাত্র...

মার্কিন গণমাধ্যমে ক্রু উদ্ধারের নেপথ্য

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধারের দাবি কর...

ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা

দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও হামের সনাক্ত না হলেও লক্...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসায়) প্রধান ও সহকারী প্রধ...

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা