ছবি: প্রতিনিধি
সারাদেশ

উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পেকুয়া-চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য গর্ব বয়ে আনতে সক্ষম হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছাদেকুজ্জামান, একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস, বরইতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈনুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন এবং অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মাহমুদুল হাসান। অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষপর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি শৃঙ্খলাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলবাড়ীর হিমাগারে আলু রাখার জায়গা নেই, বিপাকে কৃষক

দিনাজপুরের দক্ষিণ-পূর্বাংশের পাঁচ উপজেলার একমাত্র...

মার্কিন গণমাধ্যমে ক্রু উদ্ধারের নেপথ্য

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধারের দাবি কর...

ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা

দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও হামের সনাক্ত না হলেও লক্...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসায়) প্রধান ও সহকারী প্রধ...

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা