সারাদেশ

মনোহরদীতে কৃষি বিষয়ক "পার্টনার কংগ্রেস "অনুষ্ঠিত 

জে,এম,শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রেশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা ১১টায় মনোহরদী উপজেলা পরিষদের হলরুমে কৃষি অধিদপ্তর, মনোহরদীর আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি তো করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উপ-পরিচালক ড.আজিজুল হক, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজীব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর বাদশা এবং মনোহরদী উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোহাম্মদ আমিনুর রহমান সরকার দুলন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মনোহরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুনা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন মনোহরদীর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর।

বক্তারা তাদের বক্তব্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মানে উন্নয়নে পার্টনার প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উর্দু গ্রহণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন সম্ভব। কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবক প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পার্টনার প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম, অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৃষি খাতে অংশীদারিত্ব ভিত্তিক উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা কৃষি ও গ্রামীণ উন্নয়নে সমন্বিত উদ্যোগ জোরদার এবং পুষ্টি উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম কে আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে গ্রামীণ জনপদ বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড...

বাংলাদেশকে হজ রোডম্যাপ ২০২৭ হস্তান্তর করলো সৌদি আরব

চলতি বছরের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্...

অবহেলায় কুয়েত মৈত্রী হাসপাতাল, রোগীদের জন্য নেই ফ্যান, অসহনীয় গরম!

বৃহত্তর উত্তরা, তুরাগ, দক্ষিণখান ও উত্তরখান এলাকার লাখ লাখ মানুষের চিকিৎসার এ...

মনোহরদীতে কৃষি বিষয়ক "পার্টনার কংগ্রেস "অনুষ্ঠিত 

নরসিংদীর মনোহরদীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নি...

চীন - উত্তর কোরিয়া শীর্ষ বৈঠক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দীর্ঘ প্রায় সাত বছর পর প্রথমবারের মতো উত্তর কোরিয়...

ফের পদ্মায় যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত...

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের...

আইভীর কারামুক্তি !

এক বছরের অধিক সময় কারাভোগের পর মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবে...

চীন - উত্তর কোরিয়া শীর্ষ বৈঠক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দীর্ঘ প্রায় সাত বছর পর প্রথমবারের মতো উত্তর কোরিয়...

জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরীক্ষায় গড়মিল, সংকটে প্রসূতি

নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা