রাজনীতি

আইভীর কারামুক্তি !

আমার বাঙলা ডেক্স

এক বছরের অধিক সময় কারাভোগের পর মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

বুধবার দিবাগত রাত ১০টার দিকে কারামুক্ত হওয়ার পর নিজ বাসভবনে ফেরেন তিনি। এরপর থেকেই তার বাসায় দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দাদের ভিড় লক্ষ্য করা গেছে। তিনবারের সাবেক এই মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে সম্পৃক্ত হন কিনা, তা পর্যবেক্ষণের জন্য অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলাসহ মোট ১২টি মামলায় গ্রেফতার হয়ে প্রায় ১৩ মাস কারাগারে ছিলেন আইভী। বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় তার পৈতৃক বাসভবন ‘চুনকা কুটিরে’ পৌঁছান তিনি। সেখানে কারাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে আইভী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে কারাগারে থাকাকালে নিকটাত্মীয় ভাই-বোন ছাড়া অন্য কারও সঙ্গে দেখা করার সুযোগ পাননি। ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা থাকায় তিনি দেখা করতে পারেননি। স্বামী ও দুই ছেলে বিদেশে অবস্থান করায় তাদের সঙ্গেও সাক্ষাৎ হয়নি। এক বছর আগে আরেক ভাইয়ের মৃত্যু হওয়ায় মানসিকভাবে আরও ভেঙে পড়েছিলেন বলে জানান তিনি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সাবেক মেয়র হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জজুড়ে অপরাধ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে প্রায় দুই হাজার সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। আইভীর বাড়ির সামনে স্থাপিত ক্যামেরাও সেই পরিকল্পনার অংশ।

অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে স্থানীয় বাসিন্দা ও সমর্থকরা তাকে দেখতে আসেন। তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন। নারায়ণগঞ্জ শহরের আমবাগান এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বলেন, আইভীর মুক্তির খবর পেয়ে বৃদ্ধ বয়সেও তাকে দেখতে এসেছি। তিনি দাবি করেন, নারায়ণগঞ্জের উন্নয়নে আইভীর অবদান উল্লেখযোগ্য এবং তার মতো উন্নয়ন করা অন্য কারও পক্ষে সহজ হবে না। স্থানীয় বাসিন্দা জহির উদ্দিন বলেন, কারাবন্দি অবস্থায় আইভীর সুস্থতা কামনা করে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর দোয়া করেছি।

স্থানীয়রা বিশেষ করে রাজনীতিসচেতন মানুষের কথায় জানা যায় আইভীর ফেরা নিছক কারামুক্তি নয়, বরং ্আগামীদিনের আওয়ামী লীগের রাজনীতির নতুন ইঙ্গিত হিসাবে দেখা যায়।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

নীলফামারীতে সাইবার সেলের তৎপরতায় ৩০ জনের হারানো ফোন উদ্ধার

নীলফামারীতে দ্বিতীয় দফায় আরও ৩০টি হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

অবশেষে শেষ হলো শজিমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

কুসংস্কারমুক্ত সমাজ গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ, কোরআন-সুন্নাহর জ্ঞানচর্চা এবং শরিয়তসম্মত জ...

হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভা...

নীলফামারীতে অবৈধ সার মজুদ, কিটনাশক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

নীলফামারীর রামনগর ইউনিয়নের চাঁদেরহাট এলাকায় এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৩...

লাইফস্টাইল
বিনোদন
খেলা