ছবি: আমার বাঙলা
সারাদেশ

মনোহরদীতে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

জে.এম. শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো বীজ বপনের কারণে মনোহরদীতে সরিষার ফলন ভালো হয়েছে। মাসজুড়ে সবুজ গাছ ও হলুদ ফুলে মাঠ জুড়ে এক মনোরম দৃশ্য সৃষ্টি করেছে। এতে কৃষকরা আশাবাদী এবং ভালো ফলনের প্রত্যাশা করছেন।

সরিষার ফুল মৌমাছির জন্য অত্যন্ত উপকারী, কারণ এখান থেকে তারা মধু সংগ্রহ করে। সরিষা ফুল পরিবেশের সৌন্দর্য বাড়ায় এবং পরাগায়নেও সাহায্য করে। পাশাপাশি সরিষার ফুল থেকে উৎপন্ন মধু স্বাস্থ্যকর ও পুষ্টিকর, যা মানুষের কাছে খুবই জনপ্রিয়।

সরিষার ভালো ফলনের কারণে কৃষকরা এবার বাম্পার উৎপাদনের আশা করছেন। সরজমিন দেখা যায় মাঠের পর মাঠ জুড়ে সরিষার গাছ, যেখানে হলুদ ফুলের সমারোহ কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে। মনোহরদীর সদর, হারুর দিয়া, নারান্দি, সুকুন্দি, রুদ্র দি, চন্দনবাড়ি, নলুয়া, চালাকচর, লেবু তোলা, ডুমন মারা, রামপুর, চরমান্দালিয়া সহ বিভিন্ন এলাকায় সরিষার ব্যাপক চাষ হয়েছে।

চলতি রবি মৌসুমে মনোহরদী উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫৪৮ হেক্টর, যেখানে অর্জিত হয়েছে মোট ৪৫০ হেক্টর। সরিষার গাছ ও আবহাওয়া ভালো থাকায় ফলনে ভালোর সম্ভাবনা দেখা দিচ্ছে, ফলে কৃষকরা ভালো দাম পাওয়ার আশা করছেন।

উপজেলার কৃষকরা স্থানীয়ভাবে বারি-সরিষা ১৪, বারি-সরিষা ১৭, বিনা-১১ ও টরি-৭ জাতের সরিষার চাষ করেছেন। গত বছর ফলন ভালো হওয়ায় কৃষকরা এবার বারি-সরিষা ১৪ বেশি করেছেন। লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা কম হলেও, অন্যান্য বছরের তুলনায় সরিষার চাষে কৃষকেরা এবার বেশি উৎসাহ দেখিয়েছেন।

মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার জানান, সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করার জন্য বছরের শুরু থেকে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ, প্রনোদনা ও প্রদর্শনী খাতের সার দেওয়া হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তা এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন। এর ফলে কৃষকরা সরিষার চাষে আগ্রহী হচ্ছেন এবং ভবিষ্যতে আরও বেশি চাষের দিকে ঝোঁক দেখাবেন।

মৌসুমের এই ভালো ফলন মনোহরদীর কৃষকদের জন্য উৎসাহের। সরিষার হলুদ হাসি শুধু মাঠকেই নয়, কৃষকের মুখেও আনন্দের বার্তা পৌঁছে দিয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা