সংগৃহিত
আন্তর্জাতিক

আফ্রিকার বাংগুইয়ে নৌকাডুবিতে নিহত ৫৮

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাংগুইয়ের কাছে যাত্রীবোঝাই নৌকা ডুবে অন্তত ৫৮ জন মারা গেছে। নাগরিক সুরক্ষা প্রধান শনিবার এ কথা জানিয়েছেন।

টমাস ডিজিমাসে রেডিও গুইরাকে বলেছেন, “আমরা ৫৮টি প্রাণহীন মৃতদেহ তুলতে পেরেছি। পানির নিচে ঠিক কতোজন আছে আমরা তা বলতে পারছি না।”

প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও থেকে জানা গেছে, কাঠের নৌকাটি তিনশরও বেশি যাত্রী বহন করছিল। এমপোকো নদীতে ডুবে যাওয়ার সময়ে নৌকায় অনেকেই দাঁড়িয়ে ছিলো এবং কেউ কেউ নৌকার কাঠের কাঠামোয় বসে ছিলো।

রাজধানী বাংগুই থেকে ৪৫ কিলোমিটার দূরে মাকোলোর গ্রাম প্রধানের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার ৪০ মিনিট পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সরকার সমবেদনা জানিয়ে এক ঘোষণায় বলেছে, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

জাতিসংঘের দ্বিতীয় স্বল্পোন্নত দেশের তালিকায় স্থান পাওয়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ২০১৩ সাল থেকে গৃহযুদ্ধে জর্জরিত।

ওই বছর সেলেকা নামক এমকটি মুসলিম-অধ্যুষিত সশস্ত্র জোট সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এক সময়ে ফরাসী ঔপনেবিশক এই দেশে এই গৃহযুদ্ধ শুরু হয়।

তবে ২০১৮ সাল থেকে গৃহযুদ্ধের তীব্রতা কমে আসলেও সোনা ও হীরার মতো সম্পদ নিয়ে বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে সংঘাত চলছে।

এখনও দেশটির কিছু এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা