বিনোদন

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

বিনোদন প্রতিবেদক

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশেষ এ আয়োজনে তৃতীয়াবারের মতো অংশগ্রহণ করছেন বাংলাদেশের তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। তাঁর ভৌতিক ঘরানার সিনেমা ‘২ষ’ এ উৎসবে আজ প্রদর্শিত হবে। এতে অংশ নিতে বর্তমানে কানাডায় রয়েছেন নুহাশ।

ক্যারিয়ার শুরুর পর বিভিন্ন উৎসব থেকে মনোনয়ন পাওয়াটা নুহাশের কাছে নতুন কিছু নয়। প্রায়ই মনোনয়নের খবর পান তিনি। তবে এবার জুনে মনোনয়নের সঙ্গে পেয়েছিলেন একটি মন ভালো করে দেওয়া চিঠি।

উৎসব কর্তৃপক্ষ অফিশিয়াল ফেসবুক পেজে সিনেমাটি নিয়ে মন্তব্য করে, ‘এর আগে নির্মাতা “ষ”, “মশারি” ও “ফরেনার্স অনলি” নির্মাণ করেছেন। তিনিই আবার অবশ্য দ্রষ্টব্য আরেক অ্যানথোলজি নিয়ে এসেছেন। সৃজনশীল কাজে উদ্ভাবনদক্ষ তরুণ নির্মাতা নুহাশ হরর ঘরানার সিনেমাকে বাংলাদেশে নতুন এক দিগন্তে নিয়ে গেছেন। দ্বিতীয় সিজনেও তিনি ভীতিকর গল্প নিয়ে এসেছেন।’

নুহাশ জানান, তাঁর হরর জনরার স্বল্পদৈর্ঘ্য ও সিনেমাগুলো দেখার পর থেকে বিভিন্ন চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। যেখানে নির্মাতাদের সিনেমা বানিয়ে জমা দিতে হয়, সেখানে নুহাশের সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করেন আয়োজকেরা।

‘২ষ’-এর চারটি গল্প নিয়ে বলা হয়েছে, এখানে ভয়ংকর ভুতুড়ে সব গল্প যেমন আছে, তেমনি উপস্থাপনার ঢংও কৌতূকপূর্ণ। মজার ছন্দে বলে যাওয়া গল্পগুলোতে আলাদা বৈচিত্র্য ফুটে ওঠে। ‘২ষ’-এর ‘ওয়াক্ত’ পর্বে ৫ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান।

‘ভাগ্য ভালো’-তে আছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ। এ ছাড়া আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, শিল্পী সরকার অপু আছেন ‘অন্তরা’ পর্বে। আর ‘বেসুরা’য় অভিনয় করেছেন সুমাইয়া শিমু, এরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।

চরকির অ্যানথোলজি সিরিজ ‘২ষ’। নুহাশ জানান, আগামী শুক্রবার ‘২ষ’–এর দ্বিতীয় প্রদর্শনী রয়েছে। এ উৎসব থেকে এর আগের নুহাশের ‘মশারি’ ও ‘ফরেনার্স অনলি’ অংশ নিয়ে পুরস্কার জয় করে। ১৬ জুলাই শুরু হয়ে ৩ আগস্ট পর্যন্ত চলবে এ আয়োজন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা