সারাদেশ

ভালুকায় গৃহবধূকে মারধর ও সম্পত্তি লুট, থানায় অভিযোগ

ময়মনসিংহ ( ভালুকা ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূর উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে বাড়ি-ঘর ভাংচুর, মারধর ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে।

ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাব গ্রামের মৃত মুন্তাছ আলী শেখের ছেলে মোঃ মফিজুলের পরিবারের সাথে একই এলাকার আব্দুল বাতেনের ছেলে মোঃ মনির মিয়া (৩৮), মোঃ মামুন মিয়া (৩৫), মোঃ নাঈম মিয়া (৩০) এবং বাতেনের স্ত্রী মোছাঃ মাজেদা খাতুন (৫৫) এর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

গত ৩ মার্চ দুপুর ১২টার দিকে উল্লেখিত ব্যক্তিরা সহ অজ্ঞাত আরও ৪-৫ জন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দা, লোহার রড, শাবল, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে মফিজুলের বসত-বাড়িতে হামলা করে। এসময় মফিজুলের স্ত্রী মোছাঃ চম্পা বেগম (৪২) ও মেয়ে মোছাঃ শাহিনুর আক্তারসহ (২৪)মফিজুলকে মারধর করা হয়। এতে চম্পা বেগম গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মফিজুল জানান, হামলাকারীরা তার বসত-বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে টিনের বেড়া ভাংচুর করে আনুমানিক ৪,৫০,০০০ টাকার ক্ষয়ক্ষতি করে। এছাড়া ঘরের আসবাপত্র ভাংচুর করে আর্থিক ক্ষয়ক্ষতি সহ একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং তার মেয়ের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ১,২৫,০০০ টাকা জোরপূর্বক নিয়ে নেয়। হামলাকারীরা পরবর্তীতে তাদের মেরে ফেলার হুমকি দেয়। মফিজুলের পরিবার প্রাণভয়ে আতঙ্কিত এবং তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন।

অভিযুক্ত মনির মিয়া দাবি করেন, মফিজুলের পরিবার তাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে এবং পারিবারিক কলহের জেরে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তিনি আরও বলেন, মফিজুলের পরিবারও তাদের মারধর করেছে।

ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা