জাতীয়

ভারতে নিষিদ্ধ হলো পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব

নিজস্ব প্রতিবেদক

অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ড. কনক সরওয়ার ও জুলকারনাইন সায়েরের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত। এর ফলে এখন থেকে দেশটিতে এসব চ্যানেলে প্রবেশ করতে পারবেন না কেউ।

শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন পিনাকী ভট্টাচার্য। পরে জুলকারনাইন সায়ের তার ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়ার বিষয়টি জানান।

পিনাকী ভট্টাচার্য তার পোস্টে বলেন, ‘আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারতমাতা তার শত্রুদেরকে চিনে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন?’

এদিকে সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আমার অপরাধটা কিরে ভাই? কবে ইউটিউব চ‍্যানেল একটা খুলছিলাম, তেমন কিছুই পোস্ট করি না, ওইটাও ভরত মাতা তাগো দেশে ব্যান কইরা দিলো।’

এর আগে শুক্রবার (৯ মে) ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশের অন্তত চারটি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়। চ্যানেলগুলো হচ্ছে- যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি।

ভারত থেকে বিবিসির প্রতিনিধি নিশ্চিত করেছেন যে, এই চারটি চ্যানেল ভারতের ইউটিউবে দেখা যাচ্ছে না। বাংলাদেশি অন্য আরও বেশ কিছু চ্যানেল দেখা গেলেও এই চারটি দেখা যাচ্ছে না। সেখানে মেসেজ আসছে- ‘সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে এই কনটেন্ট এই দেশে (ভারতে) পাওয়া যাচ্ছে না।’

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবকে ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী যদি কোনো তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে সরকার মনে করে, তাহলে তা ব্লক করার আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স জানিয়েছে, তাদের আট হাজার অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা