খেলা

ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের অভিযোগ

ক্রীড়া ডেস্ক

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার জশ দয়ালের বিরুদ্ধে এক নারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযোগ এনেছেন। উত্তর প্রদেশের গাজিয়াবাদের ওই নারী রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের (আইজিআরএস) মাধ্যমে অভিযোগটি দায়ের করেছেন। এমন খবর দিয়েছে ইন্ডিয়া টুডে, এনডিটিভিসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

সেই নারীর দাবি, পাঁচ বছর ধরে দয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এ সময় তিনি তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন এবং মানসিকভাবে নির্যাতন করেছেন।

ইন্ডিয়া টুডে তাদের সূত্রের বরাতে জানিয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর গাজিয়াবাদের ইন্দিরাপুরম সার্কেল অফিসারের কাছ থেকে এ বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছে। পাশাপাশি পুলিশকে আইজিআরএসে দায়ের করা অভিযোগ নিষ্পত্তির জন্য ২১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। অভিযোগ করা নারী ১৪ জুন মহিলা হেল্পলাইনে একটি অভিযোগও দায়ের করেছিলেন।

এনডিটিভির খবরে বলা হয়, অভিযোগপত্রে বলা হয়েছে, ‘পাঁচ বছর ধরে এক ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক ছিল। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে আমাকে ব্যবহার করেছেন। এমনকি আমাকে নিজের পরিবারে স্ত্রী হিসেবে পরিচয়ও করিয়ে দেন, যার ফলে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করে নিই।’

ওই নারী আরও অভিযোগ করেন, প্রতারণার বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দয়াল তাঁকে শারীরিকভাবে আঘাত করেন ও মানসিকভাবে হেনস্তা করেন। সম্পর্ক চলাকালীন তাঁর কাছ থেকে দয়াল টাকা নিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি। অভিযোগপত্রে বলা আছে, ‘দয়াল আরও একাধিক নারীর সঙ্গেও একই ধরনের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন।’

সেই নারী জানান, ১৪ জুন নারী সহায়তা হেল্পলাইনে ফোন করেছিলেন। তবে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। আর্থিক ও সামাজিক অসহায়তার কারণে তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরের শরণাপন্ন হয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী নারীর কাছে প্রমাণ হিসেবে চ্যাট, স্ক্রিনশট, ভিডিও কল এবং ছবি আছে।

অভিযোগপত্রের শেষ দিকে বলা হয়েছে, ‘এ বিষয়ে সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এটি শুধু আমার জন্য নয়, এমন প্রতারণার শিকার সব নারীর জন্যই গুরুত্বপূর্ণ।’

দয়াল ২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপাজয়ী দলের সদস্য। তিনি ১৫ ম্যাচে ১৩টি উইকেট নেন। ২৭ বছর বয়সী এই পেসার ২০২২ চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস দলেও ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে পৃথক অভিযানে দুই মাদক সেবকের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী পৌরসভার হিন্দু পাড়া এলাকায় পৃথক দুই অভিযানে...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়ালো

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৫৫০ ছাড়িয়ে...

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত

ইরানের প্রতিশোধমূলক আক্রমণ আর ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনে বন্ধ আছে মধ্যপ্র...

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা...

রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান রাজনৈতিক চাপের কাছে নতি স্...

অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মেধাভ...

ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া

ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্...

পুলিশ পুনর্গঠন ও সংস্কারে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউ...

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্য...

পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী

পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা