খেলা

১০০ স্কুলে সিনথেটিক পিচ বসানো হবে : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সারাদেশের ১০০টি স্কুলে সিনথেটিক পিচ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ের ক্রিকেটকে আরো বিস্তৃত ও সহজপ্রাপ্য করে তুলবে।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে বলা হয়েছে, ‘ক্রিকেটপ্রেমী এই দেশে খেলাটির সার্বিক উন্নয়নের জন্য বিকেন্দ্রীকরণই এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ।

উপদেষ্টার পোস্টে আরো বলা হয়েছে, ‘ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে সারাদেশের তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনা এবং ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন ক্রীড়া উপদেষ্টা দেখেছিলেন, তার শুরুটা এখানেই।’

উপদেষ্টার পোস্টে বলা হয়েছে, ‘টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছরের আয়োজনে দেশের ৪টি অঞ্চলে মিনি বিসিবি স্থাপনের ঘোষণা দেন বিসিবি সভাপতি। এ উদ্যোগের আওতায় ক্রিকেট পৌঁছে যাবে তৃণমূলে, পাইপলাইন হাতড়ে বেড়ানো থেকেও রেহাই মিলবে বাংলাদেশ ক্রিকেটের।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা