সংগৃহিত
আন্তর্জাতিক

ভাই-বোনের হাত ধরেই উজ্জীবিত কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক: বছরের পর বছর ধরে বিজেপির প্রধান টার্গেট ছিল রাহুল গান্ধী। পাপ্পু ও শাহজাদা বলেও ডাকা হতো তাকে। মূলত গান্ধী পরিবার ছিল বিজেপি নেতাদের মূল টার্গেট।

গত এক দশক ধরে বিজেপির তীব্র সমালোচনা সহ্য করতে হয়েছে তাদের। কিন্তু ২০১৪ ও ২০১৮ সালের তুলনায় এবারে দৃশ্যপট ভিন্ন। শতাধিক আসনে এগিয়ে থেকে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। তাদের নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে ২৩০ আসনে। এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।

নির্বাচনের আগে ভারত জোড়ো নামে দেশব্যাপী যাত্রা করেন রাহুল। এ সময় তিনি দেশজুড়ে আলোচনার জন্ম দেন। এই যাত্রায় তিনি সমাজের সব ক্ষেত্রের মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন, যা আগে কখনো দেখা যায়নি। তাকে দেখা গেছে কলেজের ছাত্রদের সঙ্গে। ক্ষেতে নেমে কৃষকের সঙ্গে কাজ করেছেন, ট্রাক চালিয়েছেন।

এ বছরের নির্বাচনে প্রার্থী হননি প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু অনেকেই আশা করেছিলেন তিনি নির্বাচন করবেন। কিন্তু নির্বাচনে প্রার্থী না হওয়ার কারণে অনেক প্রশ্ন জাগে। এর জবাবে প্রিয়াঙ্কা নানা জায়গায় উত্তরে বলেছেন, জেনে শুনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ দুইজনে নির্বাচন করলে একটি নির্দিষ্ট আসনে মনোযোগ দিতে হতো। কিন্তু পিয়াঙ্কা চেয়েছেন কংগ্রেসের জন্য কাজ করতে। নির্বাচনের সময় একাধিক আসনে প্রচারণা চালিয়েছেন তিনি।

২০২৪ সালের নির্বাচনের আগে নতুন এক প্রিয়াঙ্কাকে দেখতে পায় মানুষ। বক্তব্য দিয়ে নজর কাড়েন। খুব সহজেই মানুষের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পেরেছেন। মোদীর সমালোচনার জবাব দিয়েছেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে মাত্র ৩২৮টিতে প্রার্থী দেন। বাকিগুলো জোটের জন্য ছেড়ে দেন। তবে তাদের এই পদক্ষেপ ফলাফলের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। কারণ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩০ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে ২৯৫ আসনে।

এবারের নির্বাচনে বিজেপির চেয়ে অর্ধেক আসন পেয়ে মিশন শেষ করতে পারে কংগ্রেস। তবে উজ্জ্বল হয়ে থাকবে দুই ভাই-বোনের অবদান। সূত্র: এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা