সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বৈরুতে ইসরাইলের হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের বৈরুতে ইসরাইলি বিমান হামলায় তিন শিশু ও সাত নারীসহ ৩১ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার এ হামলা হয়েছে।

হিজবুল্লাহ জানায়, শুক্রবারের হামলায় তাদের এক সিনিয়র নেতা ইব্রাহিম আকিল ও আরেক শীর্ষ কমান্ডার আহমেদ ওয়াহবিসহ ১৬ যোদ্ধা নিহত হয়েছে।

চলতি সপ্তাহে টানা দুই দিনের হামলার পর হিজবুল্লাহর ওপর আরও একটি হামলার ঘটনা ইসরাইল ও ইরান-সমর্থিত গোষ্ঠীটির মধ্যকার দ্বন্দ্বকে আরও তীব্র করে তুলেছে।

শুক্রবারের হামলার ওই স্থানে সাংবাদিকদের হিজবুল্লাহ সংলগ্ন পরিবহনমন্ত্রী আলী হামিহ জানান, অন্তত ২৩ জন এখনও নিখোঁজ রয়েছে।

তিনি আরও বলেন, ইসরাইলি শত্রুরা এই অঞ্চলকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ধসে পড়া ভবনগুলো খনন করতে উদ্ধারকারীদের সাহায্য করার জন্য যানবাহন ও সরঞ্জাম পাঠিয়েছিল মন্ত্রণালয়। তিনি বলেন, আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে নারী ও শিশুদের উদ্ধার করছি।

মধ্যরাতের ঠিক পরে একটি বিবৃতিতে আকিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। বিবৃতিতে তাকে ‘শীর্ষ নেতাদের একজন’ বলে অভিহিত করা হয়েছে।

এর আগের হামলায় হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরিত হয়েছিল। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন তিন হাজার জনেরও বেশি মানুষ।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে রাতে দেখা করার প্রস্তাব বিএনপি নেতার

নরসিংদীর শিবপুরে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দেও...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা