সংগৃহিত
জাতীয়
উন্নয়ন বাজেট অনুমোদন মঙ্গলবার

বৈদেশিক ঋণ কমে ৮৩৫০০ কোটি টাকা

বাণিজ্য ডেস্ক: প্রতি বছরের মতো এবারও সংশোধন করা হচ্ছে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বা উন্নয়ন বাজেট। সংশোধিত এডিপিতে বৈদেশিক ঋণ কমছে ১১ দশমিক ১৭ শতাংশ বা ১০ হাজার ৫০০ কোটি টাকা। এডিপিতে বৈদেশিক ঋণ ৯৪ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল, তবে সংশোধিত এডিপিতে তা কমে দাঁড়াচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা।

এছাড়া সংশোধিত এডিপিতে মোট বরাদ্দ কমছে ১৮ হাজার কোটি টাকা। যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় এ অর্থ এডিপি থেকে কেটে নেওয়া হচ্ছে। অন্য অর্থবছরগুলোতে সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন অপরিবর্তিত থাকলেও এবার সেখান থেকেও অর্থ বরাদ্দ কমানো হচ্ছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্ধিত সভায় সংশোধিত এডিপির খসড়া চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন হতে পারে বলে জানা গেছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সাধারণত অন্য অর্থবছরগুলোতে সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন অপরিবর্তিত রেখে বৈদেশিক অর্থায়ন থেকে বরাদ্দ কমানো হতো। তবে এবার নিজস্ব অর্থায়ন থেকেও একটি বড় অংশ কেটে ফেলা হচ্ছে।

২০২৩-২৪ অর্থবছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের জন্য বরাদ্দ ছিল দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা। তবে বৈদেশিক এবং সরকারের নিজস্ব তহবিল থেকে ১৮ হাজার কোটি টাকা কমিয়ে এডিপি সংশোধন করা হচ্ছে। তাতে সব মিলিয়ে সংশোধিত এডিপির আকার দাঁড়াচ্ছে দুই লাখ ৪৫ হাজার কোটি টাকা। অর্থাৎ সংশোধিত এডিপিতে মূল এডিপির ৬ দশমিক ৮৪ শতাংশ অর্থ বরাদ্দ বাদ যাচ্ছে।

জানা গেছে, চলতি অর্থবছরে এডিপিতে সরকারের নিজস্ব তহবিল হিসেবে এক লাখ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সেখান থেকে ৭ হাজার কোটি টাকা কমানো হচ্ছে। এতে সংশোধিত এডিপিতে নিজস্ব তহবিল দাঁড়াবে এক লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা