বিনোদন

বুবলীর নতুন অধ্যায় শুরু

বিনোদন প্রতিবেদক

ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারে বিগত নয় বছর ধরে পর্দায় কাজ করছেন তিনি। এখন শুধু পর্দার সামনেই নয়, পেছনেও কাজ করবেন নায়িকা!

বিষয়টি খোলাসা করলে, প্রযোজনায় নাম লিখিয়েছেন বুবলী। খুলেছেন নিজের প্রযোজনা সংস্থাও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় জীবনের এই নতুন অধ্যায়ের খবর জানিয়েছেন নায়িকা।

বুবলী জানালেন, তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘বিগ’- যার পূর্ণনাম ‘বুবলী ইনোভেটিভ গ্রুপ’।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন। অনেকে হয়ত ভালো কাজ করেন, কিন্তু, নতুন হওয়ার কারণে বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা।’

বিগ প্রোডাকশনের পরিকল্পনা জানিয়ে বুবলী বলেন, ‘আমি সিনেমার মানুষ, তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। কিন্তু সিনেমা বানানো অনেক বড় কাজ। এটির জন্য আরও অভিজ্ঞতা প্রয়োজন। তাই চলতি বছর নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। যাত্রাটা শুরু হবে কোরবানি ঈদের নাটক নিয়ে। এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে। বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে আগামী বছর। সে সময় বড় আয়োজন করে ঘোষণা দেওয়া হবে।’

অভিনয়শিল্পীদের প্রযোজনায় নাম লেখানোর ঘটনা নতুন না। দেশের শোবিজঅঙ্গনও এর ব্যতিক্রম নয়। এর আগে অপু বিশ্বাস, ববি হক, মাহিয়া মাহিসহ এ সময়ের কয়েকজন অভিনেত্রী প্রযোজনায় এসেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন শবনম বুবলী।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা