ছবি: সংগৃহীত
বিনোদন

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

বিনোদন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের দোরগোড়ায় এসে এবার আলোচনায় উঠে এসেছেন সাবেক জাতীয় ক্রিকেটার আসিফ আকবর। দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিচালক পদে নির্বাচিত হতে পারলে কেবল কুমিল্লা নয়, পুরো চট্টগ্রাম বিভাগের ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করতে চান তিনি।

আসিফ বলেন,‘কুমিল্লার পাশাপাশি নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ পুরো চট্টগ্রাম বিভাগেই ক্রিকেট প্রতিভার ঘাটতি নেই। প্রতিটি জেলায়ই নতুন ক্রিকেটার গড়ে ওঠার সুযোগ আছে। আমি বিশ্বাস করি, প্রতিটি জেলায় আলাদা উদ্যোগ নিলে ক্রিকেটকে আরও শক্তিশালী করা সম্ভব।’

তবে শুরুতে বিসিবির কাউন্সিলর হওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। ব্যক্তিগতভাবে নির্বাচনী রাজনীতির প্রতি তেমন আগ্রহ না থাকলেও কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং সংগঠকদের বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছেন।
এ প্রসঙ্গে আসিফ বলেন,‘ক্রিকেট আমার আবেগ, আমার ভালোবাসা। আমি নিজে খেলেছি, খেলাটার প্রতি এক ধরনের টান সবসময়ই কাজ করে। কিন্তু কাউন্সিলর হওয়া বা বিসিবির নির্বাচন করার ইচ্ছা কখনো ছিল না। কুমিল্লার সংগঠক আর খেলোয়াড়েরা আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন যেন আমি দায়িত্বটা নেই। তাদের কথার প্রতিই সম্মান দেখিয়ে আমি এগিয়ে এসেছি।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যস্ত কনসার্ট সফরে আছেন আসিফ আকবর। সংগীতশিল্পী হিসেবে একের পর এক শোতে অংশ নিলেও ক্রিকেটের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি জানিয়েছেন, ‘এখানে টানা ১৪টি শো রয়েছে। দুটি শেষ হয়েছে, এখনো ১২টি বাকি। গান আমার পেশা, এটা ফেলে দেওয়া সম্ভব নয়। তবে এখান থেকেই ই–ব্যালটের মাধ্যমে ভোট দেব। কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করছি, তারাও আমাকে আশ্বস্ত করছেন।’

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির নির্বাচন। এর আগে আজ থেকেই পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আগামীকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে। আসিফ আকবরও প্রক্রিয়াটি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ঘিরে আদালতপাড়ায় উৎসবের আমেজ

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি-এর ২০২৬-২০২৭ মেয়াদী বার্ষিক নির্বাচনকে ঘিরে আদালত...

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন, ‘হাসনাত কই’

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের কার্যালয় খুল...

বাড়তি সবজির দাম, লেবুতে অস্বস্তি

বাজারে প্রতিটি দোকানেই সব ধরনের পণ্য পর্যাপ্ত রয়েছে। অথচ অধিকাংশ ভোগ্যপণ্যের...

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্...

কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে নার্গিস মাকসুদ

গত শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম কেওঢা...

মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরন্দ্বীপ গ্রামের মো. মফিজ ও হা...

অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ নিজেই তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে বলে মন্তব্য করেছেন পররা...

মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছ...

শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী

সরকার দেশের কৃষকদের নানা সুবিধার আওতায় আনতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের...

কোতোয়ালীতে প্রকাশ্যে জুয়া খেলা, পুলিশের জালে ২০ জুয়াড়ি

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে প্রকাশ্যে জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা