সংগৃহীত
জাতীয়

বিশ্ব ইজতেমায় ৩ মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

বিশ্ব ইজতেমায় শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। গাজীপুর জেলার টঙ্গীর তুরাগ নদের তীরে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে ইয়াকুব আলী (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাগবপুর গ্রামের মৃত নওয়াব উল্লার ছেলে।

শুরায়ী নেজাম, তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে খিত্তায় অসুস্থ হয়ে ইয়াকুব আলী নামের এক মুসল্লির মৃত্যু হয়। ইজতেমা ময়দানে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে শুক্রবার দুপুরের দিকে শেরপুর ৪৬ নম্বর খিত্তায় ছাবেদ আলী নামে এক মুসল্লির মৃত্যু হয়। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে খুলনা জেলা থেকে আগত আব্দুল কুদ্দুস গাজী নামে আরেক মুসল্লির মৃত্যু হয়।

এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। এ ছাড়া, দ্বিতীয় ধাপে প্রায় ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।

মাওলানা আহমাদ লাটের বক্তব্যের মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম এ আয়োজন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের স...

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

আর্জেন্টিনা -আলজেরিয়া খেলায় রেফারির বিরুদ্ধে আলজেরিয়ার অভিযোগ

আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারের পর রেফারির ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছে আলজ...

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিং...

কতখানি মুক্ত বাজারের পথে কিউবা?

মুক্ত বাজারের পথে হাঁটছে সমাজতান্ত্রিক দেশ কিউবা। যুক্তরাষ্ট্রের তৈরি করা চাপ...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

সোনারগাঁয়ে কবরস্থান ও চলাচলের রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় আঞ্চলিক কবর...

সাগরে মাছের আকাল, হতাশায় উপকূলের জেলেরা

ইলিশ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বুকভরা স্বপ্ন নিয়ে গভীর সাগরে যাত্রা করেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা