সংগৃহিত
বিনোদন

বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদী মহম্মদ আর নেই

বিনোদন ডেস্ক: বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদী মহম্মদ আর নেই। আজ সন্ধ্যায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সন্ধ্যার দিকে তিনি মারা যান বলে চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ইউসুফ বাচ্চু বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাদী মহম্মদের মরদেহ এখন সোহরাওয়ার্দী হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। জানাযা, দাফনসহ বাকি আনুষ্ঠানিকতার বিষয়ে পরে জানানো হবে ।

১৯৭১ সালে সাদী মহম্মদের বাবা সলিমউল্লাহকে স্বাধীনতাবিরোধী শক্তি হত্যা করে । তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরে সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। সাদি মহম্মদের ভাই শিবলী মোহাম্মদ দেশের একজন নৃত্যশিল্পী।

তিনি স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নিয়েছেন বলে তার ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ জানিয়েছেন।

গত বছরের ৮ জুলাই তার মা শহীদ জায়া জেবুন্নেছা সলিমউল্লাহ (৯৬) বার্ধক্যজনিত রোগে মারা যান। মা মারা যাওয়ার পর থেকেই তিনি একটা ট্রমার মধ্যে চলে যান। তিনি মানসিকভাবে ঠিক স্বাভাবিক ছিলেন না।

রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও সুরকার সাদী মহম্মদ রবীন্দ্র সঙ্গীতের উপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একজন কিংবদন্তি শিল্পী ও সুরকার। রবীন্দ্রসঙ্গীতে তার মূল পরিচিতি গড়ে উঠলেও আধুনিক গানেও তিনি সমান জনপ্রিয়। অসংখ্য রবীন্দ্র সংগীতের অ্যালবাম প্রকাশ হয়েছে তার কন্ঠে। সঙ্গে আধুনিক গানও ।

২০০৭ সালে 'আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে' অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন ২০০৯ সালে তার 'শ্রাবণ আকাশে' ও ২০১২ সালে তার 'সার্থক জনম আমার অ্যালবাম প্রকাশিত হয়। এছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ।

২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই। ২০১৫ সালে সাদী মহম্মদ বাংলা একাডেমীর রবীন্দ্র পুরস্কার লাভ করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা