বিনোদন

বিমানবন্দর থেকে ফিরে গেলেন দিশা

বিনোদন ডেস্ক

চলচ্চিত্রে যেমন তিনি ঝলমলে, বাস্তব জীবনেও তেমনি আলোচিত বি-টাউনের গ্ল্যামার কুইন দিশা পাটানি। ফ্যাশন সেন্স আর ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতিতে প্রায়ই থাকেন খবরে। তবে এবার একটু অন্য কারণে শিরোনামে এলেন এই বলিউড অভিনেত্রী।

রবিবার (৮ জুন) সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা গেল দিশাকে। ছিলেন সাদা ফুলহাতা টি-শার্ট আর নীল ব্যাগি ডেনিম জিনসে। গাড়ি থেকে নেমে হাসিমুখে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে এগিয়ে গেলেন বিমানবন্দরের দিকে। কিন্তু সেখানেই বাধলো বিপত্তি, কারণ সঙ্গে ছিল না পাসপোর্ট!

বিমানবন্দরের গেটে গিয়ে বিষয়টি বুঝতেই থমকে গেলেন দিশা। কিছুক্ষণ পরই ফেরেন। হতচকিত পাপারাজ্জিরা জানতে চান, কী হয়েছে? দিশার উত্তর ছিল হালকা হাসিতে-'কিছু না'। এরপর আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে চলে যান তিনি।

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মন্তব্য করছেন-'তারকা হলেও, পাসপোর্ট নিতে ভুলে যাওয়া দোষ।'

দিশা ঠিক কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। গত মাসে মোনাকোতে অনুষ্ঠিত ‘এফ ওয়ান গ্র্যান্ড পিক্স ২০২৫’-এ যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে তার ফ্যাশনেবল লুক নিয়ে ছিল তুমুল আলোচনা-ব্যাকলেস টপ, ব্যাগি জিনস, মানানসই সানগ্লাস আর হাতে স্টাইলিশ ব্যাগ, সব মিলিয়ে পারফেক্ট প্যাকেজ!

২০১৬ সালে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় দিশার। এরপর তামিল ছবি ‘লোফার’, আর একটি আন্তর্জাতিক প্রজেক্টে সোনু সুদের সঙ্গে কাজ করে নিজের অবস্থান মজবুত করেন তিনি।

মিনট জানিয়েছে, বর্তমানে দিশা ব্যস্ত অ্যাকশন-কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিং নিয়ে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা