খেলা

বিপিএলের এলিট ক্লাবে মুস্তাফিজ

চতুর্থ ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়লেন টাইগার এই পেসার।

সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামে ৯৯ উইকেট নিয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন ঢাকার পেসার মুস্তাফিজ। সিলেটের জাকির হাসানকে ফিরিয়ে একশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এক্ষেত্রে ১১৩ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে সবার ওপরে আছেন সাকিব। এ ছাড়া ৮৬ ম্যাচে ১২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তাসকিন। আর তৃতীয় স্থানে আছেন রুবেল হোসেন। ৮৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ১১০।

একশ উইকেটের ক্লাবে নাম লিখাতে মুস্তাফিজ খেলেছেন ৭৯টি ম্যাচ। এ ছাড়া এই তালিকায় ৯৮টি উইকেট নিয়ে পাঁচ নম্বারে আছেন মাশরাফি বিন মর্তুজা।

চলতি বিপিএলেই উইকেটের শতক পূরণ করতে পারেন আরো একজন। অভিজ্ঞ স্পিনার আরাফাত চলতি আসরে চিটাগাং কিংসের হয়ে আছেন দারুণ ছন্দে। ৩৮ বছরের এই স্পিনার চলতি আসরে এরইমাঝে পেয়েছেন ৯ উইকেট। বিপিএল ক্যারিয়ারে তার উইকেট ৯৫টি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

জয়ের স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ দলের প্রথম বহর...

হঠাৎ বাড়ল ডলারের দাম, কারণ কী?

আমদানি বিল পরিশোধে মার্কিন ডলারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্র...

সেউটায় আটকা পড়েছে শতাধিক অভিভাবকহীন অভিবাসী শিশু

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটায় সীমান্ত সংকটের পর শত শত...

অভিনয় জগতের রিনা রহমানের বিদায়

পর্দার পরিচিত মুখ ও জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা রহমান আর নেই। গত সোমবার (৩ আগস্ট)...

৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশে...

সৌদিতে ধরপাকড়, উদ্বেগে প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরবের কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান নাডিক কোম্পানিতে চাকরি দেওয়ার আশ্বাসে...

প্রশ্নবিদ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়

ফ্রান্সের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মারি-জর্জ বুফের এক চাঞ্চল্যকর স্বীকারোক্তিত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা