সংগৃহীত
পরিবেশ

বিদেশি লিলিয়াম ফুলের বিস্তার ঘটেছে বাংলাদেশে

মৌলভীবাজার প্রতিনিধি

ইউরোপের সুগন্ধি ফুল লিলিয়াম। ফুলটি বহন করে শুভবার্তা। সম্প্রতি এই ফুলের বিস্তার ঘটেছে বাংলাদেশে।

লালতীর সিড লিমিটেডের সিলেট ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী বলেন, বাংলাদেশের ফুলের জগতে লালতীরের নতুন সংযোজন লিলিয়াম ফুল; যা বিদেশ থেকে আমদানি করে আনতে হয়। লালতীর এবং মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়ালের স্বপ্ন দেশের বিভিন্ন জায়গায় লিলিয়াম ফুলের চাষ এবং নতুন বাজার সৃষ্টি করা।

মৌলভীবাজারসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় নার্সারি ও কৃষক পর্যায়ে লিলিয়ামের প্রদর্শনী করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রদর্শনীর ফলাফল বেশ চমকপ্রদ।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ কৃষকরা উন্নতমানের লিলিয়াম ফুলের চাষ করে বাণিজ্যিকভাবে যেন সাবলম্বী হতে পারেন এবং সফলতা অর্জন করতে পারেন, এই লক্ষ্যে তাজওয়ার এম আউয়াল নেদারল্যান্ডস থেকে এর বীজ এনে পরীক্ষার পর সারাদেশে বিনামূল্যে বিতরণ করেছেন। ফুল আসা ও মাঠ তৈরির পর বিভিন্ন মাঠে তিনি সরেজমিনে পরিদর্শন করেন।

লালতীর সিড লিমিটেডের সিলেট ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী বলেন, লিলিয়াম ফুল বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নতুন প্রজন্ম বা ফুলপ্রেমীদের জন্য বিষয়টি শুভবার্তা বয়ে আনবে এবং বর্তমান ডিজিটাল স্যাটেলাইট যুগে হারিয়ে যাওয়া ফুলের ঐতিহ্য ফিরে আসবে।

লিলিয়াম সাধারণত শীতপ্রধান দেশগুলোতে সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি বর্ণ নিয়ে ফুটতে দেখা যায়। ফুলের বর্ণচ্ছটা আকর্ষনীয়। এর গায়ে সুন্দর অঙ্কন দেখলে মনে হবে কোনো শিল্পী তার ফুলের গায়ে নানা রং দিয়ে চিত্র এঁকে রেখেছেন। পাশাপাশি এর মিষ্টি গন্ধ ফুলপ্রেমীদের আকৃষ্ট করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মশিউর রহমান বলেন, লিলিয়াম ফুলের মাঠ দেখে আমরা আনন্দিত। লিলিয়াম ফুলের রেজাল্ট খুবই চমৎকার ও সুন্দর। এগুলো বাজারে এলে ফুল ক্রেতাদের চাহিদা মেটাতে পারবে।

মাল্টিমুড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাজওয়ার আউয়াল বলেন, আমরা চেষ্টা করছি বিদেশিদের সঙ্গে তাল মিলিয়ে কৃষকদের সবজিসহ নানা কৃষিপণ্য উৎপাদন এগিয়ে নিতে। এ চেষ্টা অব্যাহত থাকবে। সম্প্রতি লেদারল্যান্ডস থেকে লিলিয়াম ফুলের বাল্ব (কন্দ) এনে চাষিদের দেওয়া হয়েছে। অল্প দিনের মধ্যে ভালো উৎপাদন হওয়ায় বিদেশি জাতের লিলিয়াম ফুলের সম্ভাবনা দেখা গেছে। এর চাষ দেশব্যাপী বিস্তার করতে পারলে একদিকে যেমন এই ফুলের আমদানি করতে হবে না বরং মধ্যপ্রাচ্যে তা রপ্তানি করে আমরা বৈদেশক মুদ্রা অর্জন করতে পারব।

এ ছাড়া বাগেরহাট, খুলনা, যশোর, সিলেট ও গাজীপুরসহ বিভিন্ন জায়গায় এই ফুলের পরীক্ষণ প্লট করা হয়েছে বলে জানান তিনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ইয়ামালকে সাবেক বার্সা তারকার সতর্কবার্তা

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা