সংগৃহীত
বিনোদন

বিচ্ছেদের পর মালাইকা-অর্জুনের দেখা, কথাও হলো

বিনোদন ডেস্ক

পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের পথ আলাদা হয়েছে। গত বছরই নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করে মালাইকার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন সিলমোহর দেন অর্জুন কাপুর। তাতে মন ভাঙে অনুরাগীদের।

যদিও বিচ্ছেদের পরও একে অপরের সঙ্গে সম্পর্ক নিয়ে নীরবতা বজায় রেখেছেন অর্জুন-মালাইকা। বিচ্ছেদে পর আরো একবার মালাইকার মুখোমুখি অর্জুন কাপুর। সৌজন্য ‘মেরি স্বামী কি বিবি’র প্রচার। আর কারণেই প্রাক্তন মালাইকা অরোরার টিভি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার ভার্সেস সুপার ড্যান্সার’-এ গিয়েছিলেন অর্জুন কাপুর। সঙ্গে ছিলেন ছবির দুই নায়িকার ভূমি পেডনেকর ও রকুলপ্রীত সিং। তাদের সামনে মঞ্চে উঠে হিট গানে নাচতে দেখা যায় মালাইকাকে, যা দেখে অর্জুন অকপটে প্রতিক্রিয়াও জানান।

‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার ভার্সেস সুপার ড্যান্সার’-অন্যতম বিচারক হলেন মালাইকা। শোয়ের নতুন টিজারে দেখা যাচ্ছে, প্রতিযোগীরা মালাইকাকে মঞ্চে ডাকার পরে, তিনি নিজের বেশ কয়েকটি আলোচিত গানে নাচেন।

‘ছাইয়া ছাইয়া’ও ‘মুন্নি বদনাম হুই’ মতো গানে নাচতে দেখা যায় তাকে। মালাইকার নাচে উচ্ছ্বাস প্রকাশ করেন রেমো ডি’সুজা এবং মিঠুন চক্রবর্তীসহ শোয়ের অন্যান্য বিচারকেরা। অর্জুন ও ভূমিকেও এই নাচ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

ঠিক এরপরই নাচ নিয়ে প্রশ্ন করা হলে অর্জুন মজা করে বলেন, ‘আমার বহু বছর ধরেই কথা বন্ধ হয়ে গিয়েছে, আর আমিও এখন চুপ থাকতে চাই।’ যা শুনে হেসে ফেলেন মালাইকাও। বলেন, ‘ও এই কথা…।’ অর্জুন বলেন, ‘তবে আমি একটি কথা বলতে চাই, আমি এখানে আমার প্রিয় গানগুলো শোনার ও পারফরম্যান্স দেখার সুযোগ পাচ্ছি। আরো একটা কথা বলব, এই গানগুলো মালাইকার ক্যারিয়ারের একটা ঝলকও বলা চলে, তাই এটি তাকে শ্রদ্ধা জানানোও হলো, তাই অভিনন্দন, মালাইকা। তুমি জানো, গানগুলো আমি কতটা ভালোবাসি। তোমাকে এভাবে উদ্যাপন করতে দেখে খুব ভালো লাগল।’

২০১৮ সাল থেকে প্রেম করা শুরু করেন মালাইকা ও অর্জুন। ২০২৪ তাদের সম্পর্ক ভেঙে যায়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

জাপানে ভূমিকম্প: নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা