সংগৃহিত
সারাদেশ

বাগেরহাটে মাছ ব্যবসায়ীর জমি দখল

জেলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান বাদল জোমাদ্দার ও তার সহযোগিদের বিরুদ্ধে মাছ ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ উঠেছে।

ক্ষতিগ্রস্থ জমির মালিক মাছ ব্যবসায়ী আঃ রহিম হাওলাদার বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করে বলেন, ২০১৯ সালে উপজেলার আমড়াগাছিয়া মৌজায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মিলনের মালিকানাধীন ৫১.৫০ শতক জমি কবলা মূলে ক্রয় করি।

এরপর থেকে শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগ দখল করে আসছিলাম। ওই জমিতে আল আমিন ও পুতুল বেগম ভাড়া থাকতেন। কিন্তু ২০২৩ সালের ২১ জুন প্রভাবশালী শাজাহান বাদল জোমাদ্দার, জামাল বয়াতি ও জিয়া উদ্দিন একই দাগ থেকে ২৪.৮২ শতক জমি ক্রয় করেন।

এরপর থেকে তারা আমার জমি দখলের জন্য তারা পায়তারা করে আসছে। তাদের দলিলে যে চৌহর্দি রয়েছে, তা আমার জমির বিপরীতে। অর্থ্যাৎ আমার জমি সাইনবোর্ড বগী সড়কের পশ্চিম পাশে আর চৌহর্দি অনুযায়ী তাদের জমি পূর্ব পাশে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শাজাহান বাদল জোমাদ্দার, জামাল বয়াতি ও জিয়া উদ্দিনের নেতৃত্বে জাহাঙ্গীর শিকদার, সাগর জোমাদ্দার, সাইফুল ইসলাম শুভসহ ২৫-৩০ জন আমার ওই জমিতে প্রবেশ করে ঘর-বাড়ি ভাংচুর করে ও লুটতরাজ চালায়। ভাড়াটিয়াদের মারপিট করে ঘর থেকে বের করে দেয়। ওই ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। যার মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা এবং ভাংচুর করে অন্তত এক লক্ষ টাকার ক্ষতি করে।

দ্বিতীয় দফায় (মঙ্গলবার) সকালে ওই জমিতে থাকা অণ্য একটি ঘর ভাংচুর করে। পরে পুলিশকে জানালে পুলিশ ঘর ভাংচুর বন্ধ করে দেয়। তারা এখনও আমার জমি দখল করে আছে। আমি যেকোন মূল্যে আমার জমি ফিরে চাই।

এ বিষয়ে রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান বাদল জোমাদ্দার বলেন, আমি কারও জমি দখল করিনি। আমি ওই জমি ক্রয় করেছি। জমিতে থাকা আগাছা পরিস্কার করেছি শুধু। যদি তার কোন অভিযোগ থাকে তাহলে ইউনিয়ন পরিষদে শালিস মীমাংসার মাধ্যমে সমাধান করা যেতে পারে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, দুই পক্ষই জমিটি দাবি করেন। ঘটনাস্থলে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। জমি-জমার বিষয় দুই পক্ষকে দলিলসহ জমি সংক্রান্ত কাগজ দেখে শালিসের মাধ্যমে মীমাংসা করে নিতে বলা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

‘মার্কিন জলদস্যুতার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে’

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ...

ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতা...

কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাত আধুনিকায়ন, উৎপাদন বৃদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা