সংগৃহীত
অপরাধ

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা-সোনা লুট, গ্রেপ্তার ৬ 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরার বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ও সোনা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৭ মার্চ) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তারদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর সড়কের বাসায় ঢোকার আগ মুহূর্তে আনোয়ার হোসেন নামের এক সোনা ব্যবসায়ী ছিনতাইকারীদের কবলে পড়েন।

আনোয়ার হোসেন বনশ্রীতে ‘অলংকার জুয়েলার্স’ নামে একটি দোকান চালান।

সেদিন বাসায় ফেরার সময় আনোয়ার হোসেনকে ঘিরে ধরে মোটরসাইকেলে আসা কয়েকজন। তারা তাকে গুলি করে সোনা ও টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে আসা ছয়-সাত জন আনোয়ারকে ঘিরে ধরে। এ সময় তাকে ছুরি মারতে এবং গুলি করতেও দেখা যায়। হামলাকারীরা তার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে উঠে চলে যায়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা