ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুই কর্মকর্তা।

পরে পাল্টা গুলিতে নিহত হন ওই হামলাকারীও।
স্থানীয় সময় বুধবার ইয়র্ক কাউন্টির কোডোরাস টাউনশিপে এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

রাজ্য পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, পুলিশ কর্মকর্তারা আগের দিনের একটি পারিবারিক কলহজনিত ঘটনার তদন্তে ওই বাড়িতে গিয়েছিলেন। অভিযানের সময় হঠাৎ করেই গুলিবর্ষণ শুরু করে এক বন্দুকধারী। ঘটনাস্থলেই প্রাণ হারান তিন পুলিশ কর্মকর্তা।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় দুই কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, তদন্তের অংশ হিসেবে পুলিশ সদস্যরা যখন তল্লাশি চালাচ্ছিলেন, তখনই ওই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

পরে পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হন। তবে এখন পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি।

ঘটনার পর হাসপাতালে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৫ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় ৪...

৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল হাসান রাকি...

এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভি...

জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে...

খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলা‌দে‌শের পররাষ্ট্রম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা